editor

প্রকাশিত: 7:26 PM, July 5, 2025

দ্রুত সময়ের মধ্যে বিধি সংশোধন করে সকল বৈষম্য দূর করতে হবে : অধ্যাপক মো. ফরিদ আহমদ

দ্রুত সময়ের মধ্যে বিধি সংশোধন করে সকল বৈষম্য দূর করতে হবে : অধ্যাপক মো. ফরিদ আহমদ

সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক মো. ফরিদ আহমদ বলেছেন, ২০১৮ বিধির মাধ্যমে ৩২৪টি কলেজ সরকারিকরণ করে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এই ধরনের বিধি সরকারিকরণের নামে শিক্ষকদের সাথে তামাশা ও তাচ্ছিল ছাড়া আর কিছুই নয়। এতে শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হবেন। তিনি দ্রুত সময়ের মধ্যে বিধি সংশোধন করে সকল বৈষম্যের অবসান ঘটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

শনিবার (৫ জুলাই) দুপুরে সরকারি মদন মোহন কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে সরকারিকৃত কলেজ সমূহের শিক্ষক সংগঠন সরকারি কলেজ শিক্ষক সমিতির মতবিনিময় সভা ও সকশিক সুনামগঞ্জ জেলার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সুনামগঞ্জ বিশ^ম্ভরপুর দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) প্রমত রঞ্জন চক্রবর্তী এর সভাপতিত্বে ও সকশিস সিলেট জেলার সদস্য সচিব সহকারী অধ্যাপক এ কে এম মাহমুদুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সকশিস সিলেট বিভাগের আহবায়ক লে মো. মনিরুল ইসলাম, সিলেট জেলার আহবায়ক মো. ফরিদ আহমদ, সিলেট বিভাগের যুগ্ম আহবায়ক মো. আজাদ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সকশিস সিলেট বিভাগের সদস্য সচিব মো. আমিনুজ্জামান বকস।

সভায় সর্বসম্মতিক্রমে দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ শহীদুল্লাহ-কে আহবায়ক, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. মোশাররফ হোসেন-কে সদস্য সচিব, এবং জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমত রঞ্জন চক্রবর্তী, শাল্লা সরকারি কলেজের প্রভাষক শিল্পী রানী বনিক ও দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের প্রভাষক অরেন্দ্রু চক্রবর্ত-কে সদস্য করে সরকারি কলেজ শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন