editor
প্রকাশিত: 9:02 PM, July 5, 2025
ফারহান আহমদ চৌধুরী, সিলেট : সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত ও আস্থার নাম ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। মরহুম এম এ হক-এর সুযোগ্য সন্তান হিসেবে রাজনৈতিকভাবে বেড়ে ওঠা এই তরুণ নেতা বর্তমানে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতির দায়িত্বে পালন করছেন। তিনি দৃঢ়তা, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণে ইতোমধ্যেই দলের নেতাকর্মী ও জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন।
তাঁর পিতা মরহুম এম এ হক ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
রাজনীতিতে তার ভূমিকা, ত্যাগ ও নির্ভীক নেতৃত্ব আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিএনপি পরিবার ও সিলেটবাসী। তাঁর পিতার অবদান শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সিলেটের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অমলিন স্মৃতি হয়ে আছে। সেই চেতনাই ব্যারিস্টার আদনানকে প্রতিটি সিদ্ধান্তে অনুপ্রাণিত করছে। তারই উত্তরসূরি হিসেবে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান সেই রাজনীতির ধারাবাহিকতা ও মূল্যবোধকে লালন করে এগিয়ে চলেছেন।
তিনি মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয়, কর্মীদের পাশে থেকেছেন কঠিন সময়েও। দলীয় সভা-সমাবেশ, মানববন্ধন, আন্দোলন- সব ক্ষেত্রেই তাঁর দৃশ্যমান উপস্থিতি তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানের মধ্যে রাজনীতির সৌজন্যবোধের পাশাপাশি আধুনিক নেতৃত্বের স্পষ্ট ছাপ আছে, যা তাঁকে সিলেট-৩ এর অন্যদের থেকে আলাদা করেছে। দৃঢ়তা ও ভদ্রতা—এই গুণগুলোর সমন্বয়ে তৈরি হয়েছে এক গ্রহণযোগ্য নেতার প্রতিচ্ছবি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান বিএনপি মনোনীত প্রার্থী হওয়ার প্রত্যাশা রাখেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, “দল যদি মূল্যায়ন করে, যদি দল মনে করে আমি যোগ্য, তাহলে আমি সিলেট-৩ আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করতে প্রস্তুত। আমার পিতা যে আদর্শ রেখে গেছেন, আমি সেটাকেই লালন করছি।”
সিলেট-৩ এর বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে তার ব্যাপক গণসংযোগ, জনসংলাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা ইতোমধ্যেই তরুণ ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ব্যারিস্টার আদনান শুধু তার নির্বাচনী এলাকায়ই নয়, সিলেট নগরীতেও শিক্ষার্থী ও পেশাজীবীদের জাতীয়তাবাদের চেতনায় সম্পৃক্ত করতে নানান সেমিনার ও ক্ষুদ্র আলোচনা সভার আয়োজন করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ইতিবাচক বার্তা ও গণমুখী কর্মকাণ্ড তরুণ ভোটারদের মধ্যে আশার সঞ্চার করেছে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করছে।
মরহুম এম এ হকের প্রতি শ্রদ্ধা ও পুত্র ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনানের প্রতি ভালোবাসা থেকে অনেকেই বলছেন— “বাবা নেতৃত্ব দিয়েছেন, ছেলে সেই নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষা করছেন। সময় এসেছে তাকে সামনের কাতারে আনার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন