editor

প্রকাশিত: 9:09 PM, July 5, 2025

মানবিকতা ও নৈতিকতা ছাড়া একজন চিকিৎসকের পরিচয় সম্পূর্ণ হয় না: ডা. ইসমাইল পাটোয়ারী

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের পরিচিতি

মানবিকতা ও নৈতিকতা ছাড়া একজন চিকিৎসকের পরিচয় সম্পূর্ণ হয় না: ডা. ইসমাইল পাটোয়ারী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. ইসমাইল পাটোয়ারী বলেছেন, সেবাই চিকিৎসা পেশার মূলমন্ত্র। মেডিকেল পড়া সহজ নয়। অনেক ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু লক্ষ্য পরিষ্কার থাকলে এবং অধ্যবসায় থাকলে সফলতা নিশ্চিত। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আজকের এই নবীন শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতে নেতৃত্ব দেবে। মানবিকতা ও নৈতিকতা ছাড়া একজন চিকিৎসকের পরিচয় সম্পূর্ণ হয় না। তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি শনিবার (৫ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে কলেজ অডিটোরিয়ামে সিলেট উইমেনস মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. অচিরা ভট্টাচার্য এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিজিএমই’র মহাপরিচালক প্রফেসর ডা. নাজমুল হোসেন। তিনি বলেন, নতুনদের জন্য প্রথম দিনটি সবসময় স্মরণীয়। এই দিন থেকেই চিকিৎসা জীবনের দায়িত্ব শুরু হয়। পেশাগত জ্ঞান অর্জনের পাশাপাশি রোগীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রত্যেক শিক্ষার্থীকে আমরা পরিবারের অংশ মনে করি। কলেজের শিক্ষকরা সর্বদা তাদের পাশে থাকবেন। দেশ সেবা ও আন্তর্জাতিক মানের চিকিৎসা জ্ঞান অর্জনের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা সবসময় আধুনিক ও সময়োপযোগী রাখা হয়েছে।
অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিকেল সায়েন্স এর ডিন ওসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডা: ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপর প্রজেক্টের মাধ্যমে একটি ডকুমেন্টারী উপস্থাপন করেন নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. খন্দকার আবু তালহা। প্রথম ও দ্বিতীয় বর্ষের কোর্স কারিকুলাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফেজ-১ কো-অর্ডিনেটর ফিজিওয়ো বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাসুদুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের একাডেমিক কোঅর্ডিনেটর এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডা. নাহিয়ান মাহমুদ মিম। প্রথম বর্ষের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করা হয়। এসময় হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালকবৃন্দ, হাসপাতাল পরিচালক, ডাক্তার, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন