editor
প্রকাশিত: 10:14 PM, December 10, 2020
ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ একক প্রার্থী চূড়ান্ত করলেও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন লাভের জন্য জোর তদবির চালাচ্ছেন তিনজন মনোনয়ন প্রত্যাশী। তৃণমূল থেকে শুরু করে জেলা ও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছেন এসব মনোনয়ন প্রত্যাশীরা।
এ নির্বাচনে বিএনপি থেকে দলটির স্থানীয় নেতৃবৃন্দদের মতামত নিয়ে মনোনয়নের জন্য আবেদন ফরম জমা দিয়েছেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) রাশিদা আহমেদ ন্যান্সি। এখন পর্যন্ত বিদ্রোহী কেউ মনোনয়নের জন্য আবেদন না করায় এবং নির্বাচনী মাঠ জরিপে ভালো অবস্থানে থাকায় বিএনপির দলীয় মনোনয়ন ন্যান্সিই পাচ্ছেন এটা প্রায় নিশ্চিত। বিষয়টি জানিয়েছেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল।
এদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে আছেন তিন জন সম্ভাব্য মেয়র প্রার্থী। বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ছাড়াও পৌরসভার প্রতিষ্ঠাকালীন পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু এবং যুবলীগ নেতা সুমন চৌধুরী রয়েছেন মনোনয়ন প্রত্যাশী।
আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায় একক প্রার্থী নির্বাচনে ঐক্যমতে পৌছাতে না পারায় এ তিনজনই কিনেছেন দলীয় মনোনয়নের আবেদন ফরম। স্থানীয় এবং দলীয়ভাবে তিনজনের অবস্থানই সুদৃঢ় থাকায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন শেষ পর্যন্ত কে পাচ্ছেন এ নিয়ে চলছে জল্পনা কল্পনা।
১৯৯৭ সালে গঠিত ছাতক পৌরসভা প্রতিষ্ঠার পর চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পৌর নির্বাচন হবে এ পৌরসভার ৫ম নির্বাচন। তপশীল অনুযায়ী ছাতক পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। এসব মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
ছাতক উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এখন পর্যন্ত মেয়র পদে একজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ২১জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে