editor

প্রকাশিত: 10:00 PM, July 5, 2025

সিলেট জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা

সিলেট জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা

সিলেটের প্রবেশদ্বার খ্যাত নগরী ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টের চতুরদিকের সড়কের মধ্যে স্পিড ব্রেকার না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দর্ঘটনায় পথচারী ও যাত্রীরা গুরুতর আহত হাওয়ার পাশাপাশি নিহতও হচ্ছেন।

দুর্ঘটনা এড়াতে সিলেটের জেলা প্রশাসক ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার নির্মাণ করে দিয়ে মানুষের জীবন রক্ষা করার আহবান জানিয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।

তিনি বলেন, প্রবাস থেকে বাংলাদেশে ছুটিতে আসলে সিলেট নগরীর খুলিয়াটুলা সিলভ্যালি টাওয়ারস্থ বাসায় থাকতে হয়। সেখান থেকে নামাজ পড়তে প্রতিদিন জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন শেখ ছানা উল্লাহ জামে মসজিদে যেতে হত। মসজিদে যাওয়া আসার সময় রাস্তা পারাপারে সবসময় সড়ক দুর্ঘটনার ভয় করতো মনে। আমি সহ মুসল্লীগণ জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্ট অতিক্রম করতাম, কখন যেন সড়ক দুর্ঘটনা ঘটবে এই আতঙ্ক সবসময় মনের মধ্যে কাজ করত। গাড়িগুলো পয়েন্টে আসার আগে ধীর গতিতে চললেও জিতু মিয়ার পয়েন্টে আসার পরে মনে হয় গড়ির সর্বোচ্চ গতি বাড়িয়ে দেন ড্রাইবাররা। ড্রাইবারদের এমন অবহেলার কারণেই প্রায় দূর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হক রাজ আরোও বলেন, সিলেট বন্দর বাজার সড়ক, রিকাবী বাজার সড়ক, শেখঘাট সড়ক এবং নগরীর দক্ষিণ সুরমা থেকে উত্তর সুরমা কাজিরবাজার ব্রীজের মুখ সহ চতুরদিকের সড়কে স্পিড ব্রেকার না থাকায় জিতু মিয়ার পয়েন্টে এসে ড্রাইভারগণ যানবাহনের গতি না কমানোর জন্য প্রায়ই এই স্থানে দূর্ঘটনা ঘটছে। সিলেটের মানুষ আর যেন সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত না হন সে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টে স্পিড ব্রেকার নির্মাণ করার জন্য সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে জোর দাবি জানিয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।

উল্লেখ্য, ৮ জুন ২০২৫ইং সিলেট নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে দাঁড়িয়ে থাকা একটি রিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় রাহিমা খানম জেসি নামে এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিকশাচালকও। এ ধরনের বিভিন্ন দূর্ঘটনা ঘটছে বিপদজনক এই পয়েন্টে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন