editor
প্রকাশিত: 10:09 PM, July 6, 2025
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দের সিলেট আগমনকে ঘিরে স্বাগত মিছিল করেছে সিলেট মহানগর কৃষক দল। রবিবার (৬ জুলাই) কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর কৃষক দলের সভাপতি ও মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের নেতৃত্বে স্বাগত মিছিলটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, পুণ্যভূমি সিলেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দের আগমন আমাদের জন্য গৌরবের। তাদের উপস্থিতি তৃণমূলের নেতাকর্মীদের নতুন উদ্দীপনা জোগাবে।
সিলেট মহানগর কৃষক দলের প্রথম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষকদলের সহ সভাপতি ইকরাম হোসেন মারুফ, বদরুল আলম, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, হাজী আনোয়ার হোসেন, সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, সুলতান আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান মন্তাজ, ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান তাহের আলী সুমন, সাজন চৌধুরী, শাহ আলম আলী, সফিকুল ইসলাম রাসেল, মোশাররফ হুসেন, খন্দকার আব্দুল মোমিন, শহিদ আহমদ, আনহার আলী তালুকদার, শফিক আহমদ চৌধুরী, ওসমান গণি কাছন, শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপ্লব সিংহ, পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, প্রকাশনা সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু, সাহিত্য বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, স্বণির্ভর বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম জয়, সহ দপ্তর সম্পাদক নাহিদ তালুকদার, সহ কৃষি বিষয়ক সম্পাদক আনিছুর রহমান মিলন, সহ প্রচার সম্পাদক বুলবুল আহমদ, শাহিন আহমদ, সহ সমবায় সম্পাদক আব্দুল মজিদ, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক পলাশ আহমদ চৌধুরী, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক আকির হুসেন চৌধুরী, সহ পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজিব, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আহসান হাবিব, সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আছাদ মিয়া, মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মোতাহার হুসেন জিহাদ, ২১নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক ময়নুল ইসলাম খান সায়েখ, ৪২নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক কামরান আহমদ, সদস্য সচিব সোয়েব আহমদ, ৩নং ওয়ার্ড কৃষকদলের সদস্য সচিব রিপন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন