editor
প্রকাশিত: 4:25 PM, July 8, 2025
সিলেটের দক্ষিণ সুরমার স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, কামালগঞ্জ প্রাইমারী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভূমিদাতা, তেলিরাই জামে মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী, স্টেশন রোড হাজী মওলুল হোসেন জামে মসজিদ ভার্থখলার প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিলেট ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাবেক সহ সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ও সহ সভাপতি, গণদাবি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি, স্বাধীনতা উত্তর মোল্লারগাও ইউনিয়নের চেয়ারম্যান সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের কৃতি সন্তান মরহুম হাজী মো. মওলুল হোসেন এর ২০তম মৃত্যুবার্ষিকী আগামী ৯ জুলাই (বুধবার)।
বুধবার (৯ জুলাই) তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে শিরনী বিতরণের আয়োজন করা হয়েছে।
ঐদিন পরিবারের পক্ষ থেকে গুপশহর মদিনাতুল উলুম এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হবে। পরে বাদ আসর তেলিরাই জামে মসজিদ ও স্টেশন রোড হাজী মওলুল হোসেন জামে মসজিদ ভার্থখলায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুম ৬ষ্ঠ ছেলে মো. এমদাদ হোসেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন