editor
প্রকাশিত: 1:55 PM, July 9, 2025
গোয়াইনঘাট থানা পুলিশ গত ০৭/০৭/২৫ তারিখে একটি মামলা দায়ের করে (মামলা নং ১৩/১৮৫ ) বাদী আব্দুল হালিম l যে মামলাতে আসামি করা হয়েছে জাপান প্রবাসী বিএনপি নেতা হিফজুর রহমান রিজভীকে l এই মামলায় রিজভীকে আসামি করায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে l উল্লেখ এই মামলার অপরাধ সংগঠনের তারিখ দেখানো হয়েছে ২৮/০৬/২৫ তারিখ l
অথচ মামলার ২নম্বর আসামী করা হয়েছে জাপান প্রবাসী হিফজুর রহমান রিজভীকে l রিজভী ঘটনার ৬দিন আগে ২২/০৬/২৫ তারিখ ঢাকা বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন এবং ২৩/০৬/২৫ তারিখ সকালবেলা জাপানে পৌঁছান l
উল্লেখ হিফজুর গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের পুত্র l একজন প্রবাসীকে এই ধরনের মিথ্যায় মামলায় ফাঁসানোর ঘটনায় গোয়াইনঘাটের সুশীল সমাজের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে l তারা এই ঘটনায় বিস্মিত ও হতবাক l গোয়াইনঘাট থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে l
দীর্ঘদিন ধরে জাপান প্রবাসী -বিদেশ থেকেও সে কেন মামলার আসামি হলো এ ব্যাপারে বিস্মিত সবাই ! চারদিকে নিন্দার ঝড় উঠছে l
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন – একজন প্রবাসী প্রবাসে থেকেও মামলার আসামি হলে সেটি নিন্দনীয় l আমরা দেখছি এর সাথে দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে l
এদিকে রিজভীকে মিথ্যা অভিযোগে মামলা দেয়ায় জাপান বিএনপি নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছে l জাপান বিএনপির সভাপতি সেক্রেটারি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে , জাপান থাকা অবস্থায় একজন মানুষ কিভাবে মামলার আসামি হয় ?
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল সরকার মামলায় প্রবাসীকে আসামি করার বিষয় স্বীকার করে বলেন -বাদী মামলা করেছে l আমরা তদন্ত করবো l নির্দোষ হলে নাম বাদ দেয়া হবে l
জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন কেউ প্রবাসে থেকে মামলার আসামি হলে তদন্ত করে মামলা থেকে বাদ দেয়া হবে l
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন