editor

প্রকাশিত: 4:20 PM, July 9, 2025

বালাগঞ্জে মানবিক সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত : ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

বালাগঞ্জে মানবিক সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত : ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

ফারহান আহমদ চৌধুরী : সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো দরিদ্র বর্গাচাষী আসিদ আলীর পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক, আইনজীবী ও দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

গত সোমবার, ৭ জুলাই গভীর রাতে ভয়াবহ আগুনে আসিদ আলীর বসতভিটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে তার ঘরবাড়ি, কাপড়চোপড়, আসবাবপত্রসহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। হতভাগ্য এই কৃষক পরিবার সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে চরম দুঃসময় পার করছিলেন।

এমন করুণ পরিস্থিতিতে আজ বুধবার (৯ জুলাই) সকালে সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজ নিতে উপস্থিত হন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিটেমাটি নিজে চোখে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী তাৎক্ষণিকভাবে আসিদ আলীর পরিবারকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। একইসাথে, তিনি গৃহনির্মাণে আর্থিক সহায়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তার এই সহযোগিতা যেন সেই ভাঙা ঘরের মধ্যে আশার আলো হয়ে দেখা দেয়।

এ প্রসঙ্গে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত। সমাজের সকল স্তরের মানুষ যদি সামর্থ্য অনুযায়ী একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে কোনো বিপদেই মানুষ একা থাকবে না। আমি আসিদ ভাইয়ের পরিবারের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

ব্যারিস্টার মোস্তাকিমের এই মানবিক পদক্ষেপ স্থানীয় জনগণের হৃদয়ে প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, দুর্যোগে একজন জনদরদী মানুষ যেভাবে ছুটে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয় ও অনুসরণীয়।এই অগ্নিকাণ্ড ও এর পরবর্তী সময় যেন আমাদের সমাজকে মনে করিয়ে দেয়-আজকের দিনে এখনো কিছু মানুষ আছেন, যারা নিঃস্ব মানুষের কান্না বুঝতে পারেন, তাদের পাশে দাঁড়ান, ভালোবাসা ও সহানুভূতির হাত বাড়িয়ে দেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন