editor

প্রকাশিত: 9:00 PM, July 11, 2025

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

4

সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন স্বৈরাচার ফ্যাসিস্ট ও সন্ত্রাস, চাদাবাঁজ লুটপাট কারীদের অন্যায় অত্যাচার ও নির্যাতনের জবাব দিতে জামায়াতে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। ন্যায় ইনসাফ ও মানবিক বাংলাদেশ দেশ গঠনে জামায়াতে ইসলাম কাজ করছে। মানবিক দেশ গঠনের কাজে শ্রমিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন শ্রমিকদেরকে রাজনীতির হাতিয়ার ও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে সব সময় ব্যবহার করা হচ্ছে। কিন্তু শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতিই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনবে। তাই শ্রমজীবীদেরকে কুরআন ও হাদীসের আলোকে মুত্তাকি হিসেবে গড়ে উঠার শপথ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি শুক্রবার (১১ জুলাই) সকালে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর উদ্যোগে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাামিল আহমদ রাজু, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান শামীম।
বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলোয়ার হোসেন, দ্বীন ইসলাম, সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, কোষাধক্ষ্য মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, আইন সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক নেতা মোবারক আলী, জহুরুল হক, কাহার উদ্দিন, জালাল উদ্দিন, মুহিবুর রহমান, আজমল হোসেন, আব্দুর রহমান কাঞ্চন, সুজন মিয়া, হারুনুর রশীদ, মোমেন মিয়া, ওলিউর রহমান, পাখি মিয়া প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

4 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
7