admin

প্রকাশিত: 11:40 PM, July 11, 2025

বিএনপির ৩১ দফা রাষ্ট্র, সরকার ও সমৃদ্ধ জাতি গঠনের রূপরেখা : ড. এনামুল হক চৌধুরী

বিয়ানীবাজার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারে লিফলেট বিতরণ

বিএনপির ৩১ দফা রাষ্ট্র, সরকার ও সমৃদ্ধ জাতি গঠনের রূপরেখা : ড. এনামুল হক চৌধুরী
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, দেশে ধীরে ধীরে নির্বাচনের আবহ তৈরী হচ্ছে। দীর্ঘ দেড় যুগ পর নির্বিঘ্নে ভোট দিতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রব্যবস্থার সংস্কারে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফার ভিত্তিতে শুধু রাষ্ট্র কিংবা সরকার নয়, একটি সমৃদ্ধ জাতি গঠিত হবে। এই ৩১ দফার পক্ষে জনমত তৈরী করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি বলেন, দেশ ফ্যাসিস্ট হাসিনামুক্ত হলেও এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশ আজ রাজনৈতিক, প্রশাসনিক ও নৈতিক সংকটে আক্রান্ত। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গণতান্ত্রিক কাঠামোর ভাঙন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণমূলক দলীয় প্রভাব, বিচারহীনতা ও জবাবদিহিহীন শাসনব্যবস্থানে প্রভাব এখনো কেটে উঠেনি। এই দীর্ঘস্থায়ী সংকট থেকে উত্তরণের পথ খুঁজতেই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। তা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য সময়োপযোগী ও প্রয়োজনীয়। এটি শুধু একটি রাজনৈতিক দল বা জোটের ইশতেহার নয় বরং এক যুগান্তকারী রূপরেখা যা রাষ্ট্রকে নতুন করে প্রতিষ্ঠার ডাক।
তিনি শুক্রবার (১১ জুলাই) বিকেলে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ড. মোঃ এনামুল হক হক চৌধুরী শুক্রবার কুড়ারবাজার ইউনিয়নের আব্দুল্লাহপুর জামে মসজিদে জুমআর নামায় আদায় করেন। সেখানে তিনি কুশলাদি বিনিময়ের পাশাপাশি মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এরপর তিনি প্রবীণ বিএনপি নেতা জেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল বারীসহ মরহুম সিনিয়র বিএনপি নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন এবং এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়া তিনি কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আজির উদ্দিন মেম্বারের বাড়ীতে গিয়ে কুশলাদি বিনিময় করেন ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি দিনভর নানা কর্মসূচীতে অংশ নেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর ছবুর, সহ-সভাপতি আলী হাসান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি কামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক ময়নুল হক, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা বিএনপি সাবেক সহ-সাধারণ সম্পাদক জিয়া হক জিয়া, বিএনপি নেতা শামীম আহমদ ও কামরুজ্জামান প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন