editor

প্রকাশিত: 5:03 PM, July 12, 2025

বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র চলছে : খন্দকার মুক্তাদির

বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র চলছে : খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি ষড়যন্ত্রকারী মহল ষড়যন্ত্র শুরু করেছে। তিনি শনিবার (১২ জুলাই) জালালাবাদ থানা বিএনপি’র প্রবীণ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি বলেন, অতীতেও আন্তর্জাতিক ও দেশীয় কুচক্রী মহল দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এখন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
খন্দকার মুক্তাদির বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি মেজর জিয়া। তা ছাড়া বিশ্বের দরবারে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির হিসেবে পরিচিত ছিলেন। মেজর জিয়াউর রহমান একজন সৎ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও জনগণের অন্তরে জাতীয় বীর হিসেবে জায়গা করে নেন। তিনি নীতি ও উদারপন্থি রাজনৈতিক দর্শন ছিলেন। তিনি ছিলেন দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ এবং দেশের সব চেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন প্রতিটি মুহুর্ত উৎসর্গ করেছেন দেশ ও জাতির কল্যাণের জন্য।
তিনি আরোও বলেন, সেই ধারাবাহিকতায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রত্যেক সংকটময় মুহুর্তে সাহসী ভূমিকা রেখেছেন। তিনি দেশের সামগ্রিক উন্নয়নে যে অবদান রেখেন তা অবিস্মরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নপূরর্ণ করতে একটি সমৃদ্ধশীল দেশ গড়তে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ’র পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী।
বক্তব্যে রাখেন প্রবীণ মুরব্বী আতাউর রহমান মল্লিক, আনোয়ার হোসেন জিতু মিয়া, বাদশা মিয়া, কবির উদ্দিন আহমদ, সাহবুদ্দিন, জিয়াউল হক, নুরুল হক, চঞ্চল মিয়া, হুমায়ুন আহমদ, ওয়ারিস উদ্দিন, নান্নু আহমদ, বাবুল আহমদ, দেওয়ান সিরাজ, ইমরান আহমদ, তাহির উদ্দিন, আমজাদ আলী, সুরুজ মিয়া, করিম উল্লাহ, আব্দুস সালাম, এনাম আহমদ, মাসুক মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান চৌধুরী, সদস্য সচিব শোয়েব আহমদ, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, সদস্য সচিব সারোয়ার রেজা, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ, মোগলবাজার থানা বিএনপির আহবায়ক আব্দুল হাসনাত, শাহখরুম ডিগ্রী কলেজের অধ্যক্ষ কমর উদ্দিন, প্রফেসর আব্দুর রশিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, এডভোকেট আলী হায়দার ফারুক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর মিয়া, সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ৩৭নং বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী শাহজাহান, সদস্য সচিব রিয়াজ উদ্দিন সুমন, ৩৯নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব ফখর উদ্দিন, আজিজ খান সজিব, উসমান হারুন পনির, হাফিজুর রহমান, রাসেল আহমদ, এনামুল হোসেন, আব্দুল রহমান, ফজল আহমদ, অলিউর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন