editor
প্রকাশিত: 5:30 PM, July 12, 2025
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি হচ্ছে গণ মানুষের দল। পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অপশাসনে ধ্বংসপ্রায় রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে বিএনপি একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার গঠন করতে চায়। দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত, দুর্নীতি দমন, কৃষি ও শিক্ষার অগ্রগতি এবং জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এই রূপরেখা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট নির্দেশনা। তাই ৩১ দফার পক্ষে জনমত গঠনে তৃনমূল বিএনপিকে অগ্রণী ভুমিকা পালন করতে হজবে।
তিনি শুক্রবার (১১ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার চৌধুরীবাজার এলাকায় লক্ষনাবন্দ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
লক্ষনাবন্দ ইউনিয়ন কৃষকদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরান আহমদ ও সদস্য মোঃ কয়েছ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ আব্দুল গফুর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাসান ইমাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা সহ-সভাপতি আনহার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এমাদ উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জোনাক, উপজেলা যুবদলের সদস্য জাকু আহমদ, কাইয়ুম আহমদ, সাহেদ আহমদ, ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুজন আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশফাক আহমদ চৌধুরী, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ছয়ফুল ইসলাম হিরু।
বিএনপি নেতা শামসুদ্দিন আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শামীম উদ্দিন দুলন, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাসাস নেতা ফজুল মিয়া, হিরা মিয়া, শাহিন মিয়া, যুবদল নেতা কয়েছ মিয়া, জেবুল মিয়া, আবলু মিয়া, আকবর আহমদ, ছাত্রদল নেতা হাছান আহমদ প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন