admin
প্রকাশিত: 10:55 PM, July 12, 2025
সিলেটে ছাত্রলীগের কুখ্যাত রিমন মিয়ার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠলেও, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই অবস্থায় সিলেটের সাধারণ মানুষ চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। তাকে সে সময় সহযোগিতা করছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন। রিমন মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের আব্দুস রশিদ দোলা মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়া পরও রিমন মিয়ার নির্বিঘ্নে প্রকাশ্যে চলাফেরা সহ সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে। গুম, খুন, মাদক ব্যবসা, জমি দখল ও জালিয়াতি, প্রতিটি অপরাধেই তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি ২০১৮ সালের ফেঞ্চুগঞ্জ ডাক বাংলা ভূমি অফিসে পরিত্যক্ত একটি ঘরে পিটাইঠিকর গ্রামের লেচু মিয়ার ছেলে সুনামের হত্যা মসামলার অন্যতম চার্জশীটভুক্ত আসামী এই রিমন। পলাতক জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুলের ছত্রছায়ায় রিমন নির্দিধায় তার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে গেছে। এখনও সে অধরা রয়ে গেছে।
সূত্রে জানা গেছে, এর আগেও রিমনের বিরুদ্ধে মাদক মামলা ছিল। সরকার পতনের আগে তিনি ও তার সহযোগীরা মুখে মাস্ক ও ক্যাপ পরিধান করে নিরীহ ছাত্রজনতার ওপর একাধিকবার সশস্ত্র হামলা চালিয়েছে। একজন ভুক্তভোগী ছাত্র বলেন, “আমরা শুধু শান্তিতে পড়াশোনা করতে চেয়েছি, কিন্তু রিমন ও নাজমুল বারবার আমাদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে।”
সাধারণ মানুষের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তারা আইনের চোখ ফাঁকি দিয়ে চলেছে। কিন্তু সরকার পতনের পরেও প্রশাসনের নিষ্ক্রিয়তা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
সচেতন মহল, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যা বিভিন্ন অপরাধ কর্মকান্ডের মূল হোতা মামলার আসামী এই রিমন মিয়াকে গ্রেফতারের জোর দাবি জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন