editor

প্রকাশিত: 1:20 PM, July 13, 2025

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপিতে ঠাই নেই, নাম ভাঙ্গিয়ে অপরাধ করলে পুলিশে সোপর্দ করুন-

ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভায় এড. আমিনুল ইসলাম

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপিতে ঠাই নেই, নাম ভাঙ্গিয়ে অপরাধ করলে পুলিশে সোপর্দ করুন-

2

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯ নং রাণীগাঁও ইউনিয়নে বিএনপি’র এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

শনিবার (১২ জুলাই) রাতে ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯ নং রাণীগাঁও ইউনিয়ন শাখার আয়োজনে মতবিনিময় সভাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিনে পরিচালনায় ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ উস্তার মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী- এডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম।

5

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মনিরুল ইসলাম তালুকদার, সম্পাদক সম্পাদক এডভোকেট মোঃ মীর সিরাজ আলী, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ মোঃ আব্দুর রহিম তালুকদার শ্যামল, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল করিম সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলের এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

4

প্রধান অতিথি এড. আমিনুল ইসলাম বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমি নির্বাচনী এলাকায় গণসংযোগ করতে এসেছি। তিনি আরও বলেন সন্ত্রাসী ও চাঁদাবাজদের জাতীয়তাবাদী দল বিএনপিতে টাই নেই। কেউ যদি বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অপরাধ বা চাঁদাবাজি করে তাদেরকে পুলিশে সোপর্দ করুন। সভা শেষে বাদ মাগরিব রানীগাঁও বাজারে গণসংযোগ করেন তিনি।

5

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

8 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

8 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

8 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
3