editor
প্রকাশিত: 6:31 PM, July 13, 2025
ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোটারিয়ান পিডিজি এম আতাউর রহমান পীর বলেছেন, রোটারী ক্লাবগুলো আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। রোটারিয়ানদের আন্তরিকতা ও কার্যক্রমের মাধ্যমে মানব সেবায় রোটারী ক্লাবগুলো দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে।
তিনি বলেন, যারা নিঃস্বার্থে দেশ-জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন, তারাই প্রকৃত দেশপ্রেমিক। তাদের মধ্যে অন্যতম রোটারিয়ানগণ। তিনি বলেন, দুঃস্থ-অসহায় গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিকর খাবারের ১ মাসের প্যাকেজ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর মত অন্যান্য রোটারী ক্লাবগুলোকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
এম আতাউর রহমান পীর গত ১২ জুলাই শনিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর ২৫-২৬ রোটা বর্ষের ১ম নিয়মিত সভা ও ৪টি প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর প্রেসিডেন্ট রোটারিয়ান জিয়াউর রহমান খান চৌধুরী’র সভাপতিত্বে ও ক্লাব সচিব সুমন দেব এবং অনুষ্টান পরিচালনা করেন প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার অংশুমান ভট্টাচার্য্য।
গর্ভকালীন স্বাস্থ্য সেবা এবং শিশু স্বাস্থ্য সেবা বিষয়ে বক্তব্য করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান পিপি মোহাম্মদ কবির উদ্দিন, রোটারিয়ান পিপি হাসান কবির চৌধুরী,
রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার এর সদস্য রোটারিয়ান ফয়সল করীম মুন্না, রোটারিয়ান মারুফ আহমদ, রোটারিয়ান লিপু সিংহ, রোটারিয়ান দেবব্রত দাশ, সহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেছেন রোটারিয়ান এবিএম মহসিন উদ্দিন।
অনুষ্ঠানে দুঃস্থ-অসহায় গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিকর খাবারের ১ মাসের প্যাকেজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন