editor
প্রকাশিত: 8:12 PM, July 14, 2025
সিলেটের কাজিরবাজার এলাকায় ঘরোয়া হোটেলের কর্মচারী রুমন মিয়াকে হত্যার প্রতিবাদে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ১৯৩৩ এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টের সামনে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তরা বলেন, গত ১৩ জুলাই সকাল ৯টায় সিলেটের কাজিরবাজারস্থ একটি ঘরোয়া হোটেলে চা দিতে দেরি হবে বলায় সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমন মিয়া (২২) নামের হোটেল কর্মচারীকে ছুরি মেরে হত্যা করা হয়।
বক্তারা বলেন, এ ধরণের হত্যাকান্ড ঘটায় হোটেল শ্রমিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। হোটেল শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পাঁয়ে ফেলে শ্রম দিয়ে কাজ করেন। অথচ তাদের নির্যাতনের শিকার হতে হয়। রুমন মিয়া হত্যাকান্ডের মূল আসামী আব্বাস সহ জড়িত সকল হত্যাকারীদের কঠোর শাস্তি ও ফাঁসি দিতে হবে। অন্যথায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খান এর পরিচালনায় মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল মিষ্টি বেকারী এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য মো. সেজুওয়ান আহমদ, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমদ, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির উপদেষ্টা মোহাম্মদ আলী, সহ সভাপতি মো. জমির উদ্দিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক মো. বারেক মিয়া, মো. ইয়াসিন, মো. মনির মিয়া, মো. শিরিন মিয়া, মো. খলিল মিয়া, মো. কামাল মিয়া, মো. জামাল মিয়া, মো. কোহেল কিছেন প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন