editor
প্রকাশিত: 8:22 PM, July 15, 2025
সিলেট নগরীতে অত্যাধুনিক প্রযুক্তি ও সর্বাধুনিক সুবিধাসম্পন্ন বৃহৎ প্রিন্টিং ও প্যাকেজিং প্রতিষ্ঠান হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আসর সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদিঘী নতুন মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানটির হেড অফিসে দোয়া, ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং-এর চেয়ারম্যান আজহারুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিল্কো হোমস-এর ম্যানেজিং ডিরেক্টর ও খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক আহমদ মাহবুব ফেরদাউস, হলি আরবান প্রপার্টিজ লিমিটেড-এর এমডি ও খেলাফত মজলিস সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, ওরওয়া অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাইফুর রহমান, সিলেট মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া আল হাসান, সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপ-এর চেয়ারম্যান বদরুল আলম মজনু, সিলেট মহানগর যুব জমিয়তের নেতা এম. বেলাল আহমদ চৌধুরী এল.এল.বি, বিএনপি নেতা সাব্বির আহমদ এবং যুবদল নেতা উসমান গণি, ল্যাপটপ ওয়ার্ল্ড সিলেটের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসাইন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “সিলেটে এ ধরনের আধুনিক ও পূর্ণাঙ্গ প্রিন্টিং ও প্যাকেজিং সেন্টার সময়ের দাবি ছিল। হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং সেটি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তারা আরও বলেন, “প্রিন্ট মিডিয়া ও প্রকাশনার জগতে পেশাদার সেবা ও নৈতিক ব্যবসার দৃষ্টান্ত গড়বে হারামাইন। এটি শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং সৎ ও পরিশ্রমী উদ্যোগের সফল বাস্তবায়ন।”
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা তাজুল ইসলাম হাসান।
হারামাইন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং-এ রয়েছে উন্নতমানের ডাবল ডিমাই প্রেস মেশিন, বাই-কালার মেশিনসহ আধুনিক সকল সরঞ্জাম। বই, খাতা, পোস্টার, ব্যানার, প্যাকেট, কার্টন, লেবেল প্রভৃতি প্রিন্ট ও প্যাকেজিংয়ে এটি নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে গড়ে তোলা হচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন