editor

প্রকাশিত: 5:36 PM, July 16, 2025

অবিলম্বে প্রবাসীদের অনলাইনে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশনের আহবান

অবিলম্বে প্রবাসীদের অনলাইনে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশনের আহবান

প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলন ইউকে এর উদ্যোগে ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারের হলরুমে সোমবার (১৪ জুলাই) এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলন ইউকে আহবায়ক সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সলিসিটর এম ইয়াওর উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোটাধিকার আন্দোলনের নেতা ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য মোকাব্বির খান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আমিনুর চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ রহমত আলী, টিভি ব্যক্তিত্ব মুফতি সালেহ আহমদ, ওসমানী বিমান বন্দর ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এম এ রব, সাবেক কাউন্সিলার শাহ আলম, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, মোহাম্মদ আফসর মিয়া ছুটু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, শিক্ষক নেতা মিসবাহ কামাল, সাংবাদিক রেজাউল করিম মৃধা, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমেদ সাদিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল বাশার, মমিনুল ইসলাম, আব্দুল আউয়াল, মোহাম্মদ নুর বক্স, হাজী ফারুক মিয়া, নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৩০ বছর ধরে চলমান ভোটাধিকার আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। বর্তমান নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের অনলাইনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো হয়।

বক্তারা আরোও বলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে প্রমাণ হয়েছে যে, সরকারের সদিচ্ছা থাকলে প্রবাসীদের যেকোন দাবী আদায় সম্ভব। বক্তারা বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী অনতিবিলম্বে অনলাইনে ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশন শুরু করার আহ্বান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন