editor

প্রকাশিত: 9:45 AM, July 17, 2025

সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার এসোসিয়েশনের নির্বাচনে প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের দোসররা

সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার এসোসিয়েশনের নির্বাচনে প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের দোসররা

জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট গ্যাস ফিল্ডস্ লিমিটেড অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই বছর মেয়াদি ২০২৬ ২০২৭ মেয়াদের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সিলেট গ্যাস ফিল্ডস্ লিমিটেড প্রধান কার্যালয়সহ অন্যান্য ফিল্ডে।

গত বছরের ৫ আগষ্টের পর স্বৈররাচারি আওয়ামীলীগ সরকারের পতনের পর তাদের দোসরা অনেকেই গা বাঁচিয়ে চলছে। অনেকে নিজেদের রাজনৈতিক পরিচয় পাল্টিয়ে নীবর রয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে অফিসার এসোসিয়েশন ও সিবিএ নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত করছেন না। তবে এর ব্যতিক্রম শুধু সিলেট গ্যাস ফিল্ডে এমন অভিযোগ উঠেছে।

জানাযায় গত ১ জুলাই মহাব্যবস্থাপক, এনজিএল এন্ড এলপিজি এবং প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মোঃ শাহজাহান আলী স্বাক্ষরিত পত্রে তফসিল অনুযায়ী, রবিবার ১৩ জুলাই থেকে মঙ্গলবার ১৫ জুলাই অফিস চলাকালীন সময় পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ ২০ জুলাই, রবিবার। মনোনয়নপত্র প্রত্যাহার এবং অভিযোগের সর্বশেষ সময়, মঙ্গলবার ২২ জুলাই বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই পরবর্তী বৃহস্পতিবার ২৪ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ ৪ আগস্ট সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতদের মধ্যে মধ্যে কিছু প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে নাম বলতে অনিচ্ছুক কয়েকজন প্রার্থী মন্তব্য করেছেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠতা রয়েছে এমন কিছু কর্মকর্তা এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এর মধ্যে আলোচনায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রধান কার্যালয়ে কর্মরত ব্যবস্থাপক (সিআরইউ অপারেশন) প্রকৌ. মোঃ রাইসুল আলম শাওন তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়( বুয়েট) ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আরেক প্রার্থী সহকারী ব্যবস্থাপক, ট্রান্সপোর্ট মোঃ নাসিম প্রধান জানা গেছে, তিনি ছাত্রজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ সরকারের সময়ে গ্যাস ফিল্ডে চাকরি নিয়েছেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে শুক্রবার ছুটির দিনে কোম্পানির কৈলাশটিলা থেকে ততকালীন জ্বালানি মন্ত্রীর সুপারিশে বদলির আদেশ জারি করে ঢাকায় বদলি নিয়েছেন। গত বছরে ৫ আগস্ট সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর তাকে হেড অফিসে বদলি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রকৌ. মোঃ রাইসুল আলম শাওন ও মোঃ নাসিম প্রধান বলেন, আমাদের বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বানোয়াট। আমাদের মতো অনেকেইন প্রার্থী হয়েছেন, আমরা আশাবাদী ভোটারগণ আমাদের মূল্যায়ন করবেন।

তফসিল অনুযায়ী মোট ১৯টি পদে, ৩টি কেন্দ্রে সিলেট গ্যাস ফিল্ডস্ অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, এসওডব্লিউএ এর আওতাভুক্ত ৩৩১ জন সদস্য তাদের মূল্যবান ভোট পছন্দের প্রার্থীকে প্রদান করতে পারবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন