editor

প্রকাশিত: 8:20 PM, July 17, 2025

সিলেট-৫ আসনে সাবেক শাবিপ্রবি ছাত্র সংসদের জিএস নুরুজ্জামানকে বিএনপির প্রার্থী করার আহবান

সিলেট-৫ আসনে সাবেক শাবিপ্রবি ছাত্র সংসদের জিএস নুরুজ্জামানকে বিএনপির প্রার্থী করার আহবান

এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারনায় রয়েছেন অনেকেই তবে এদের মধ্যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর নুরুজ্জামান জামান রয়েছেন বেশ শক্ত অবস্থানে।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)-র সাবেক জিএস, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা এবং ২০২৪- এর ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের এক সক্রিয় মিডিয়া যোদ্ধা । গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রফেসর জামান দীর্ঘদিন ধরে দৃঢ় অবস্থানে থেকে লড়াই করে যাচ্ছেন। দেশি-বিদেশি টিভি চ্যানেলগুলোর টকশোতে তার যুক্তিপূর্ণ বিশ্লেষণ ও চিন্তাশীল বক্তব্য তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক।

আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে এই আসনটি উন্নয়ন, শিক্ষার প্রসার, সংস্কৃতি ও খেলাধুলায় একটি মডেল আসনে পরিণত করতে চান। তিনি জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ডিজিটাল উপজেলায় রূপান্তর করতে চান জনাব তারেক রহমানের নেতৃত্বে।

এলাকাবাসীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার প্রতি রয়েছে ব্যাপক আস্থা ও সমর্থন সিলেট-৫ আসনের জনগণ এবার চায় একজন ত্যাগী, প্রজ্ঞাবান, ক্লিন ইমেজের, শিক্ষিত ও মার্জিত প্রার্থী- আর সেই প্রত্যাশিত মুখ হিসেবে তারা দেখতে চায় শাকসু সাবেক জি.এস. অধ‍্যাপক মো: নুরুজ্জামান জামান-কে সিলেট ৫ আসনের বিএনপির প্রার্থী করার আহবান জানান বক্তারা। গত ১৩ জুলাই জকিগঞ্জ বাজারে নুরুজ্জামানের সমর্থনে এক মত বিনিময় সভায় বক্তারা একথা বলেন।

সাবেক মেম্বার মুস্তাক আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন খালেদ আহমদ, মোঃ বশির আহমদ, সুলতান আহমদ চৌধুরী মারজান, আব্দুল মতলিব, জামিল আহমদ, আব্দুল্লা আল মনসুর।

সভায় সর্বসম্মতিক্রমে মোঃ বশির আহমদকে আহবায়ক, মোঃ আব্দুল মতলিব ও জামিল আহমদকে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান সমর্থক ফোরাম গঠন করা হয়।

এই কমিঠির মাধ্যমে নির্বাচনি এলাকায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্টিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নের্তৃত্বে দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গিকার ব্যাক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন