editor

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

শিক্ষা ছাড়া কোন জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না : আব্দুর রহিম

শিক্ষা ছাড়া কোন জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না : আব্দুর রহিম

5

হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম বলেছেন, শিক্ষা একটি জাতির প্রাণ। শিক্ষা ছাড়া কোন জাতি তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে না। শিক্ষা জাতির উন্নতি ও অগ্রগতির পথ খুলে দেয়।

7

তিনি আরোও বলেন, শিক্ষার বিকল্প শিক্ষাই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। তাহলেই নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে ভালো স্থানে নিয়ে যেতে পারবে।

শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হাউজিং এস্টেট কমিউনিটি হলে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

8

হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর নূর উদ্দিন।

সভাপতির বক্তব্যে ওমর মাহবুব বলেন, শিক্ষা একটি জাতির প্রাণস্বরূপ। একটি শিক্ষিত জাতিই পারে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে। শিক্ষা মানুষের মন ও আত্মার বিকাশ ঘটায় এবং আত্ম-উন্নয়নে সহায়তা করে। দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা অপরিহার্য। শিক্ষা জাতির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এই সংবর্ধনা আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। আমাদের উদ্দেশ্য শুধু অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ জাগানো।

8

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহবাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উপদেষ্টা আমিন পারভেজ।

1

বক্তব্য রাখেন আম্বরখানা বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিজান আহমদ, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবিদ আহমদ রফি, তুহিন আহমদ কুতুব, সহিদ হাসান পাবেল, আলভি আহমদ চৌধুরী, সুজন আহমদ, আশরাফ আহমদ চৌধুরী, তাওসিফ, আদনান ছুফি, মইনুল সাদমান, সৈয়দ তাহমিদ, আরহান ইব্রাহিম, মারিয়াম চৌধুরী প্রমুখ।

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

6 ​শাল্লা  প্রতিনিধি: 2 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

7 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

6 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

2 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

3 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

1
5