editor
প্রকাশিত: 3:32 PM, May 12, 2025
বৈষম্য বিরোধী আন্দোলনে এবং পরবর্তী বিভিন্ন সময়ে চাহিত চাঁদা না দেয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এর দক্ষিণ সুরমা উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমদ এর বাসায় হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে।
হামলায় শিকার বাসার বাসিন্দারা অভিযোগ করে বলেন যে, এই হামলার নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, নাহিদ আহমেদ, এবাদ, মুসাসহ তাদের ২০/২৫ জন সহযোগী।
স্থানীয় সূত্রে জানা যায় যে, রবিবার, ১১ মে রাত ৯ টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, নাহিদ আহমেদ, এবাদ, মুসা এর নেতৃত্বে ২০/২৫ জন ছাত্র-জনতা সিলাম ঢালিপাড়াস্থ ইসতিয়াক এর বাসায় হামলা ও ভাংচুর করতে থাকে। এই সময় ছাত্র-জনতা ইসতিয়াক এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং তার পিতা সেলিম আহমদ কে লাঞ্ছিত ও মারধর করে।
বিশ্বস্থ সুত্রে জানা যায় যে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, ইসতিয়াক এর কাছে আন্দোলনের জন্য চাঁদা দাবী করেন, এবং ইসতিয়াক প্রথমে কিছু টাকা দিলেও পরবর্তীতে তিনি টাকা দিতে অস্বীকার করেন। যার ফলে এই হামলা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায় যে, ইসতিয়াক আহমদ বিগত কয়েক বছর থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন