editor
প্রকাশিত: 6:43 PM, July 20, 2025
বিশ্বনাথ সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি লাল মিয়ার রুহের মাগফেরাত কামনা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকাল ৫টায় বিশ্বনাথ উপজেলা পাটি অফিসে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আশিকুর রহমান রানার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদ আহমদ এবং সদস্য কবি এসপি সেবুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ৫নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী বাহার, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, আব্দুল মোমিন, তাজেখ আলী, জজ মিয়া, জুবের আহমদ, দিলাল উদ্দিন, হেলাল আহমদ, সাইফুল খান, নাজমুল ইসলাম খান, আশরাফ আলী, সোহেল মিয়া, আব্দুর রকিব, এনামুল হক খোকন, আবু তাহের সেবুল, সুমন উল্লা ফাহিম, আবুল মিয়া, নজরুল ইসলাম, আবুল হোসন, ময়নুল হক ইমন, রুমন খান, নাইম উদ্দিন লোকমান, আব্দুল হক, সুমন মিয়া, সোলেমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, আরাফাত রহমান কোকুর রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা সুস্থতা কামনা এবং দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন