editor

প্রকাশিত: 5:23 PM, July 21, 2025

বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে : কয়েস লোদী

বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে : কয়েস লোদী
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসাকে সহজলভ্য ও সব নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করা হবে। ওষুধের মূল্য যুক্তিসংগত হারে কমানো হবে। সোমবার (২০ জুলাই) দুপুরে নগরীর সুবিধবাজার বনকলাপাড়া এলাকার খাঁন স্পোর্টস সেন্টারের হল রুমে ফোর এ এস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিকিৎসাসেবাকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যবসায় পরিণত করেছিল মন্তব্য করে কয়েস লোদী বলেন, আগামী দিনে ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে স্বাস্থ্যকে সম্পদ বিবেচনা করা হবে। চালু করা হবে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য কার্ড।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করে জাতীয় স্বাস্থ্যসেবা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বাস্থ্যবান উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। রাজধানী শহরে প্রাপ্ত সব চিকিৎসা সুবিধা ক্রমান্বয়ে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করে উন্নত চিকিৎসা সুবিধা দেশের মফস্বল পর্যায়েও সহজলভ্য করে তোলা হবে। উপজেলা পর্যায়ে সার্জারি সুবিধা সুলভ করার লক্ষ্যে অ্যানেস্থেসিস্ট তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়ে বেতন প্রণোদনার মাধ্যমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং দেওয়া হবে।
ফোর এ এস ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম সায়েমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন, সহ অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিক নূর, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বেলাল ও জালাল উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আলম খাঁন মুক্তা, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক নেছার উদ্দিন, কৃষক দল বিমান বন্দরের সদস্য সচিব শাহ আলম আলী, মহানগর কৃষক দলের শফিকুল ইসলাম রাসেল, মহানগর যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক শফিক আহমেদ চৌধুরী, ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির মিয়া, ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সাফিক নুর বাবু, ৭ নং ওয়ার্ড যুবদল নেতা মামুন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন