editor
প্রকাশিত: 7:24 PM, July 21, 2025
দি সিলেট ইসলামিক সোসাইটি সেক্রেটারী মো. জাহেদুর রহমান চৌধুরী বলেছেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অফিস সহকারি আব্দুর করিম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্বে থাকালীন সময়ে জামেয়ার সুনাম ধরে রাখতে সততার সাথে কাজ করেছেন। সবার সাথে তিনি হাসিমুখে সবসময় কথা বলতেন। তিনি ছিলেন কর্মপরায়ন একজন মানুষ। তাঁর এই মৃত্যুতে আমরা একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হারিয়েছি। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
সোমবার (২১ জুলাই) বেলা ১২টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জামেয়ার অবসরপ্রাপ্ত অফিস সহকারি আব্দুর করিম (করিম দাদু) এর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্কুল ইনচার্জ আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম মজুমদার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাফর ইকবাল মাহমুদ, সিনিয়র শিক্ষক মো. মুহিব আলী, সিনিয়র শিক্ষক আব্দুর রব, মোহাম্মদ ওমর ফারুক, ৪র্থ শ্রেণীর কর্মচারী ফয়েজুল্লাহ জমাদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউশা আব্দুল্লাহ ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী তাজওয়ার ত্বোহা। করিম দাদুর স্মৃতিচারণে কবিতা আবৃত্তি করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী আহমেদ ওয়াকিল।
অনুষ্ঠান শেষে আব্দুর করিম (করিম দাদু) এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রশিদ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন