editor
প্রকাশিত: 12:49 PM, July 23, 2025
চুনারুঘাট প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাটে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০২২-২৩ সালের এসএসসি/এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্ব মূলক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
২২ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানার পরিচালনায় ও জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম। এতে বক্তব্য রাখেন; চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আনিসুর রহমান, রাজার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মঈন। ডিসিপি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার, চাটপাড়া মাদ্রাসার শিক্ষক আবুল হাসান, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, ট্রেনিং কো-অর্ডিনেটর লুৎফর রহমান, ডেইলী অবজারভার এর চুনারুঘাট প্রতিনিধি এম এস জিলানী আখনজীসহ এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পুরস্কার বিতরণীর পূর্বে একজন অভিভাবক বলেন- আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা নিম্নগামী হয়ে গেছে, করোনাকালীন সময়ে গ্যাপ হয়েছে, শুক্র-শনি স্কুল বন্ধ থাকে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়ও স্কুল বন্ধ থাকে টানা এক-দেড় মাস। এতগুলো সংকট মোকাবেলা করে আমার মেয়ে এতটুকু এগিয়ে গিয়েছে এর জন্য আমি গর্বিত।
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১