editor

প্রকাশিত: 6:18 PM, July 23, 2025

সিলেটের জেলা প্রশাসকের সাথে ৩নং চারিকাটা ইউনিয়ন গ্রামবাসীর বৈঠক

সিলেটের জেলা প্রশাসকের সাথে ৩নং চারিকাটা ইউনিয়ন গ্রামবাসীর বৈঠক

দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের সাথে বৈঠক করেছেন জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের ৫টি মৌজার গ্রামবাসী।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টায় জেলা প্রশাসকের হলরুমে দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবিতে এ বৈঠক করেন তারা।

বৈঠকে বক্তারা বলেন, আমাদের পূর্ব পুরুষেরা এই জমিতে বসবাস করেছেন। এরই ধারাবাহিকতায় আমরাও বসবাস করে আসছি। উক্ত অকৃষি খাস ভূমিতে শতাধিক বছর পূর্ব হইতে পূর্ববর্তীক্রমে বসত গৃহ নির্মাণ প্রাং ৩ হাজার পরিবার বসবাস এবং বনজ ও ফলজ বৃক্ষাদি রোপন করে নির্বিবাদে ভোগাধিকার করে আসছি আমরা। কিন্তু একটি কুচক্রী মহল এই ভূমি ভুল তথ্য দিয়ে সরকার থেকে লিজ নিয়েছে। যার ফলে আমাদের বসবাস করতে সমস্যা হচ্ছে। দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিল করার জন্য সিলেটের জেলা প্রশাসকের প্রতি আহবান জানান এবং নিরাশ্রম ভূমিহীন বসবাসকারীদের নামে বন্দোবস্ত করে দেওয়ার আবেদন জানান।

এসময় জেলা প্রশাসক সবাইকে নিয়ে কমিটি গঠন করে ৫টি মৌজার গ্রামবাসীর আবেদনের বিষয়টি সমাধানের আশ্বাস দেন। উল্লেখ্য, দি মেঘালয় টি এষ্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি. এর ইজারা বাতিলের দাবি জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে আবেদন করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিল্লাল, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম, ৩নং চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, চারিকাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল মজিদ, ২নং ওয়ার্ডের মেম্বার হাফিজ জালাল উদ্দিন, মেম্বার সামছুজ্জামান, মেম্বার হাসনাত, মেম্বার মনির, এলাকার মুরব্বী শামছুল হক, হাবিুল্লাহ বুলবুল, নেছার উদ্দিন, জমির উদ্দিন, মাস্টার মখলিফুর রহমান, আব্দুস সাত্তার, নজির আহমদ তাজুল, সায়াদ আহমদ, সাহাব উদ্দিন, সাবেক মেম্বার আমির আলী, সামছুল হক, সাকের আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন