editor
প্রকাশিত: 9:36 PM, July 24, 2025
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ মাগরিব হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মহাফিলের আয়োজন করা হয়।
দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, ছাদ মিয়া, নুরুল ইসলাম সুমন, সহ সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, শামীম আহমদ, কোষাধ্যক্ষ মো. কয়ছর আলী, সহ কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম কবির, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, দপ্তর সম্পাদক আলা উদ্দীন, সহ দপ্তর সম্পাদক মো. আফরোজ আলী, কার্যকরি পরিষদের সদস্য মো. আব্দুল্লাহ, মজলুর রহমান, কাজী মাসুদ, ফজল আহমদ, আব্দুর রহিম, কাজী এমরান হোসেন বাবুল, সদস্য সোয়েব আহমদ, সম্পাদক মন্ডলীর সদস্য আশফাক আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজুল হক বনপুরী। এসময় উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
দোয়া মহফিল শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বিমান বিধ্বস্তে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের হাসিমাখা মুখগুলো আমাদের হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে যে ক্ষতি হয়েছে সেটা শুধুমাত্র তাদের পরিবার নয়, আমাদের গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সবসময় দেশের যেকোন দূর্যোগে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন