admin
প্রকাশিত: 2:32 PM, July 25, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আজ ২৪ জুলাই ২০২৫ ইংরেজি, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা কনফারেন্স হল রুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মুফতি আবু তাহের মিসবাহ। শাহাদাত মাহমুদ শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে, উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ তিনি তার বক্তব্যে বলেন দোয়ারাবাজারে সিসিএস সকল কার্যক্রমে সহযোগিতা করবেন এবং তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, সিসিএস সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে অতিথি অতিথি ছিলেন ওবায়দুল হক মিলন, সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদার। সভায় দোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কনসাস কনজ্যুমারস সোসাইটি এর অর্ধশত সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের পরিচিতি পর্ব শেষে ভোক্তাদের সচেতনতা, অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার এর সদস্য, সিদ্দিকুর রহমান, মকদ্দুছ আলী, মনির উদ্দিন, রাসেল আহমেদ, নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবকগন এসময় তারা তাদের বক্তব্যে বলেন ভোক্তাদের অধিকার, ন্যায্য মূল্য ও বাজার ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় সিসিএস দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দোয়ায় সংগঠনটির কার্যক্রম নবযাত্রা শুরু করলেও, তা ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন