admin
প্রকাশিত: 2:34 PM, July 25, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঁদাবাজি করতে গিয়ে ফয়সাল আলম জীবন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে তুলে দেন স্থানীয়রা। আটক জীবন উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজারের মৃত সামছুল আলমের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) একই গ্রামের মৃত আমজাদ আলী মাস্টারের ছেলে ফখর উদ্দিন বাদী হয়ে আটক ফয়সাল আলম জীবনকে প্রধান আসামি করে দু’জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) সন্ধ্যারাতে ধৃত ফয়সাল আলম জীবন একই গ্রামের প্রাবাসী ফখর উদ্দিনের বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এজাহারভূক্ত প্রধান আসামি ফয়সাল আলম জীবনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন