admin
প্রকাশিত: 3:31 PM, July 25, 2025
বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আবারও ৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (২৫ জুলাই) ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি। এ নিয়ে বড়লেখা উপজেলা দিয়ে ৩৫৬ জনকে পুশইনের সময় আটক করেছে বিজিবি।
৫২ বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল এলাকা দিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১ জন। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ২ জন এক সপ্তাহ পূর্বে এবং ৩ জন ৩ থেকে ৫ দিন পূর্বে কাজের উদ্দেশ্যে ব্রাহ্মনবাড়ীয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন। তারা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়নগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা যায়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল। চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে পুশইন হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মাহবুব রহমান মোল্লা শুক্রবার দুপুরে জানান, ভারত থেকে পুশইন হওয়া ৫ বাংলাদেশীকে সকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ৫ জনের মধ্যে ২ জন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে