admin
প্রকাশিত: 6:14 PM, July 26, 2025
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলী বলেছেন ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ। ডা,বীরেন্দ্র দেব আজীবন বৈষম্যহীন সমাজ বিনির্মানে ও আরোগ্য সহায়ক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে গেছেন।
শুক্রবার (২৫ জুলাই ) বিকেল ৩টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেল বাহোপ সিলেটের উদ্যোগে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক, সমাজ সেবক,রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ(বাহোপ) সিলেটের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা,বীরেন্দ্র চন্দ্র দেবের স্মরণে পরিষদের সিলেট এর ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ.এ.এম শিহাব উদ্দিনের সভাপতিতে ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা ছাদিক আহমদ, কমিউনিস্ট পার্টি সিপিবি সিলেটের সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, মেট্রোপলিটন ল কলেজর অধ্যক্ষ এম শহীদুল ইসলাম এডভোকেট। স্বাগত বক্তব্য রাখেন প্রয়াতের পুত্র ডা,বিপ্লব দেব। প্রয়াতের দুই মেয়ে ডা,বিউটি দেব,ডা,প্রকৃতি রানী দেব,পুত্র বধূ ডা,সুচন্দা দেব পারিবারিক স্মৃতি চারণ করেন।
বক্তব্য রাখেন বাহোপ সিলেটের সাধারণ সম্পাদক ডা,আবুল হাসান চৌধুর,সাংগঠনিক সম্পাদক ডা এম,কে খান,ডা,আবদুল মালেক, ডা,মালা রানী দে,ডা,দিলীপ কুমার দাস,ডা,গোপিকা রঞ্জন চক্রবর্তী, ডা,কাজী রিয়াজ উদ্দিন, লেখক ও কবি বাছিত ইবনে হাবিব, লোকসাহিত্য সংগ্রাহক, গ্রন্থ প্রণেতা আবু সালেহ আহমদ, বীর মুক্তিযুদ্ধা মতিউর রহমান, দিলীপ কুমার রায়,ডা আবুল হোসেন, ডা,কৃষ্ণ দাস রায় ডা,জলি চৌধুরী ডা,সুনীল চন্দ্র দাস, ডা,রাকেশ চন্দ্র দাস, ডা,চঞ্চল দাস।
প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাহোপ সিলেটের সদস্যবৃন্দ ও তাঁর ৫০ বছরের অধিক সময়ের অভিজ্ঞতা ও বিশিষ্ট সংগঠক হিসেবে স্বীকৃতি স্বরূপ মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং ছাতক উপজেলা শাখার পক্ষ থেকেও ক্রেষ্ট প্রদান করা হয়। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন বাহোপ সিলেটের সহ সভাপতি ডা শরীফ শাহরিয়ার চৌধুরী ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন