editor

প্রকাশিত: 8:41 PM, July 26, 2025

সংস্কারের নামে কালক্ষেপন না করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে : ড. গোলাম মুহিউদ্দীন ইকরাম

সংস্কারের নামে কালক্ষেপন না করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে : ড. গোলাম মুহিউদ্দীন ইকরাম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম বলেছেন, বর্তমানে সংস্কারের নামে কালক্ষেপন করা হচ্ছে। বিভিন্নভাবে বিএনপির নাম প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সংস্কারের নামে কালক্ষেপন না করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, জমিয়ত অতীতে অন্যায় অত্যাচারের পরেও বিএনপির সাথে ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে এবং আগামীতেও একসাথে দেশকে এগিয়ে নিতে কাজ করবে।

শুক্রবার (২৫ জুলাই) ১২ দলীয় জোটের অন্তর্ভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (মুফতি ওয়াক্কাস) সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাউন্সিলে মাওলানা জুবায়ের আহমদকে সভাপতি এবং মাওলানা নুরুল হককে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা জমিয়তের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়া হাফিজ মাওলানা খলিলুর রহমানকে সভাপতি এবং মাওলানা আবু বকর সরকারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর জমিয়তের কমিটি গঠন করা হয়।

সিলেট মহানগর জমিয়তের আহবায়ক হাফিজ মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এবং জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হকের ও মাওলানা তোফায়েল আহমদ ওসমানীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি জননেতা এম এ মালেক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।  বিএনপির নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান এবং জমিয়তের সাথে ঐক্য অটুট রেখে আগামীতে কাজ করার অঙ্গীকার জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কারানির্যাতিত জমিয়ত নেতা এবং দলটির কেন্দ্রীয় সাংঘঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান। প্রধান বক্তা মুফতি জাকির হোসাইন খান ফ্যাসিবাদের সময় কারানির্যাতনের বর্ণনা দেন। আগামীতে কোনো চেতনা ব্যাবসায়ীকে এই দেশে স্থান দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

কাউন্সিলে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ১২ দলীয় জোট এবং জমিয়তের সুনামগঞ্জ ৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম। বিশেষ বক্তা তালহা আলম যুগপৎ আন্দোলন এবং জুলাই বিপ্লবে জমিয়তের অবদান তুলে ধরেন এবং জগন্নাথপুর-শান্তিগঞ্জে জমিয়তের শক্ত অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ সিলেট বিভাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” এবং ৩১ দফা নিয়ে কাজ করছে এবং জমিয়ত সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির সাথে কাজ করবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন