editor
প্রকাশিত: 12:22 AM, August 16, 2024
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্যামনগর গ্রামে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক নেতা ও যুক্তরাজ্যপ্রবাসী মোশাহিদ আলীর পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ১৫ আগস্ট রাত ২টার দিকে মুখোশধারী ৫-৬ জন দুর্বৃত্ত বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
ঘটনার সময় বাড়িতে পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও সৌভাগ্যবশত কেউ হতাহত হননি। তবে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে বাড়ির ভেতরে আতঙ্ক ছড়িয়ে দেয়।তারা ঘরে ডুকে বেশ কিছুক্ষন তল্লাশি চালায় এবং বেশ কিছু অর্থ সহ মূল্যবান কিছু সামগ্রী লুট করে।
হামলার শিকার বাড়ির মালিক মোশাহিদ আলী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর একজন সক্রিয় নেতা ছিলেন এবং সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন,
“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
মোশাহিদ আলী ও তার পরিবার দাবি করেছে, তার পূর্ব রাজনৈতিক সম্পৃক্ততা,সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত চাঁদাবাজি,খুন,দখলদারিত্ব সহ অন্যায় এর প্রতিবাদ করা এবং সমাজে প্রভাবশালী অবস্থানের কারণেই তাদের বাড়িকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়ে থাকতে পারে।
ঘটনার পর শ্যামনগরসহ আশপাশের এলাকায় জনমনে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়