editor
প্রকাশিত: 8:55 AM, July 27, 2025
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।
শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বাতামোড়ল পান পুঞ্জিকা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। এছাড়া তাদের সহায়তাকারী সন্দেহে একজন দালালকেও আটক করা হয়েছে।
বিজিবির সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই সুনামগঞ্জ জেলার একটি বেদে পল্লীর বাসিন্দা। তারা প্রায় ছয় মাস আগে মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তবে সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া উচ্ছেদ অভিযান ও পরিস্থিতির অবনতি হওয়ায় তারা বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। ফেরার জন্য তারা স্থানীয় এক দালালের সহায়তায় রাতের অন্ধকারে অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিজিবির নিয়মিত টহলদল তাদের আটক করে।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, “আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিদেশে অবস্থান, ফেরত আসা এবং দালালের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় যাচাই করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মাহবুব রহমান মোল্লা শনিবার সন্ধ্যায় জানান, অবৈধ পথে ভারত থেকে আসা দালালসহ আটক ১১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।আইনানুক প্রক্রিয়া শেষ করে ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে