editor

প্রকাশিত: 11:51 AM, September 14, 2020

ভাড়তজুড়ে ফের বাড়ছে পেঁয়াজের উপর আগুন

ভাড়তজুড়ে ফের বাড়ছে পেঁয়াজের উপর আগুন

কলকাতাসহ গোটা ভারতজুড়ে ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গতবছরও এই সময়ে পেঁয়াজের দাম একশো ছুঁয়েছিল।

এবারও সেই দিন ফিরে আসবে কিনা তা নিয়ে চিন্তায় সবাই।

বর্তমানে খুচরা বাজারে দাম ছুঁয়েছে ৪০ রুপি। এক মাসের মধ্যে কেজিতে ১০ থেকে ১৫ রুপি দাম বেড়েছে খুচরা বাজারে। অবশ্য ভিনরাজ্য বিশেষ করে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকসহ কয়েকটি রাজ্য থেকে পেঁয়াজের জোগান বাজারে আছে।

তবে এবারও বেশি বৃষ্টির কারণে ওইসব রাজ্যের মাঠ ও সংরক্ষণে থাকা পেঁয়াজের ক্ষতির কারণে দাম বাড়া ছাড়াও আরও একটি কারণ আছে বলে মনে করছেন পাইকাররা। বিপুল পরিমাণে পেঁয়াজ বিদেশে, বিশেষ করে বাংলাদেশে রপ্তানি হচ্ছে। ফলে জোগানের তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম বাড়ছে মনে করছেন কলকাতার ব্যবসায়ীরা।

মহারাষ্ট্র থেকে পাঠানো পেঁয়াজ পশ্চিমবঙ্গ সীমান্ত পার করে বাংলাদেশে যায়। ভারতের পেঁয়াজের একটা বড় ক্রেতা বাংলাদেশ। গতবছর পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকার গত বছরের সেপ্টেম্বরের শেষে বিদেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে।

ওই নিষোধাজ্ঞার পরে বাংলাদেশ, এমনকী ভারতেও পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়েছিল।

এরপর গতবছরের নভেম্বর-ডিসেম্বরে নতুন পেঁয়াজ বাজরে আসায় স্বস্তির নিশ্বাস ফেলেছিল সরকার। পাশাপাশি কেন্দ্রীয় সরকার গত মার্চ মাসে রপ্তানির উপর নিষোধাজ্ঞা তুলে নেয়। ফের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি শুরু হয়ে যায়।

পশ্চিমবঙ্গ সরকারের টাস্কফোর্সের সদস্য কমল দে জানান, মহারাষ্ট্রের ব্যবসায়ীদের কাছ থেকে খবর নিয়ে রাজ্য সরকার জানতে পেরেছে সেখান থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ যাচ্ছে। যেহেতু রপ্তানির বিষয়টা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে তাই রাজ্যের পক্ষে এ ব্যাপারে কিছু করার নেই।

সাধারণত মাস হিসেবে যে পরিমাণ পেঁয়াজ যায় বাংলাদেশে তার চেয়েও বেশি পরিমাণ পেঁয়াজ যাচ্ছে বলে চিন্তিত কমল দে’রা।

ভারত থেকে বাংলাদেশ ছাড়া কিছু পেঁয়াজ রপ্তানি হয় শ্রীলঙ্কা ও সৌদি আরবে। অবশ্য সৌদিতে খুব ভালো মানের দামি পেঁয়াজ যায়। সাধারণত ভারতেও সেই পেঁয়াজ ব্যবহার হয় না। কয়েকটি বড় মানের হোটেল ও পরিবারে সেই পেঁয়াজ যায়। এ তথ্য জানান টাস্ক ফোর্স সদস্যরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও