editor
প্রকাশিত: 11:54 PM, July 27, 2025
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও দাখিল এবং এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ২৮ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেষ্ট, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার, ক্রেষ্ট ও সনদ বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, পাথারিয়া ছোটলিখা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এনাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, সুজাউল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে