editor
প্রকাশিত: 2:20 PM, July 29, 2025
জৈন্তাপুর সংবাদদাতা :: বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৯১ ফিল্ড এর পরিচালনায় এক দিনের বিশেষ চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮ জুলাই) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার এম আহমদ পাবলিক হাই স্কুলে সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৫ শতর বেশি সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।
‘জুলাই পুনর্জাগরণ প্রোগ্রাম-২০২৫ এর অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয় জিওসি, ১৭ পদাতিক ডিভিশন মেজর জেনারেল রিদওয়ানুর রহমানের দিকনির্দেশনায়। এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরিব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। একই সঙ্গে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। এই কার্যক্রম পরিদর্শন করেছে কর্নেল সাইদা নাজরীনা ( এ ডি এম এস ১৭ প্রদাতিক ডিভিশন)। উক্ত ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন সিও ৯১ ফিল্ড অ্যাম্বুলেন্স লে: কর্নেল রুবাইয়াত ইসমত অভিক।
চিকিৎসা নিয়েছেন বৃদ্ধ ও শিশু, নারীসহ সব বয়সের মানুষ, সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং স্বাস্থ্যপরামর্শ পেয়ে সন্তুষ্ট রোগীরা। সেবা নিতে আসা রোগী আসিয়া বেগম বলেন, অনেক দিন যাবৎ চিকিৎসা করাতে পারছিলাম না। আজ সেনাবাহিনীর এই ক্যাম্প থেকে ভালো চিকিৎসা ও ওষুধ পেলাম।
দিনব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা প্রাপ্তি সহজ হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন