admin

প্রকাশিত: 11:42 AM, July 30, 2025

দল ছাড়া এক মুহূর্তও ছিলাম না: জাকির হোসাইন

দল ছাড়া এক মুহূর্তও ছিলাম না: জাকির হোসাইন
দীর্ঘ ১৪ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে বুধবার (২৯ জুলাই) দুপুরে নিজের প্রিয় জন্মভূমি সিলেটের জকিগঞ্জে ফিরলেন আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন। জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট শাসনের সময় মিথ্যা মামলা, মিডিয়া ট্রায়াল এবং পরিবারের উপর রাষ্ট্রীয় নির্যাতনের কারণে দেশে ফিরতে পারেন নি তিনি কিন্তু দমে যাননি। দেশের বাইরে থেকেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন এবং প্রবাসে আওয়ামী শাসনের বিরুদ্ধে সংগঠিত করেছেন আন্দোলন।
আজ দুপুরে বিএনপির এই নেতা সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
জাকির হোসাইন কে স্বাগত জানাতে সিলেট ওসমানি বিমানবন্দরে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও কানাইঘাট সদর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ সহ সিলেট জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
জাকির হোসাইনের আগমন সিলেট তথা জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের মধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগ লক্ষ করা যায়। তারা বলেন, “জাকির ভাই আমাদের অনুপ্রেরণা। তিনি শুধু দেশে নয়, প্রবাসেও দলের জন্য যেভাবে নিবেদিতভাবে কাজ করেছেন, তা সত্যিকার অর্থেই বিরল। তার ফিরে আসা আমাদের জন্য আশার আলো জকিগঞ্জ কানাইঘাটের মানুষের জন্য আশার আলো।
বিমানবন্দরের ভিআইপিতে, সাংবাদিকদের উদ্দেশ্যে জাকির হোসাইন বলেন, দুবাইয়ে অবস্থানকালে শেখ হাসিনা সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। মিডিয়ায় আমাকে ২ হাজার কোটি টাকার জঙ্গি অর্থদাতা হিসেবে প্রচার করা হয়। দেশে আমার পরিবারের সদস্যদের ওপর নিপীড়ন চালানো হয়। কিন্তু আমি কখনো মাথা নত করিনি,দল ছাড়িনি। আজ দীর্ঘ ১৪ বছর পর মাতৃভূমিতে পা রাখতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই ভূমি আমার আত্মার অংশ। আমি জনগণের জন্য, দেশের জন্য রাজনীতি করি। দলকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
সিলেট জেলা বিএনপির সভাপতি, আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রবাশে তথা দেশে বিএনপির রাজনীতীকে সুসংগঠিত করতে জাকির হোসাইন অনেক অবধান রেখেছেন বিএনপির কঠিন সময়ে ছিলেন সকল নির্যাতিত নেতাকর্মীদের পাশে এখন তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন সে জন্য আমরা আনন্দিত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে