editor
প্রকাশিত: 2:46 PM, July 30, 2025
বড়লেখা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা শাখার আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম কিবরিয়া’র সঞ্চালনায় শোক সভায় বক্তব্য দেন সংগঠনের পৃষ্টপোষক মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ ও আশফাক আহমদ, সাবেক সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য ছাদিকুর রহমান, মাহিনুর ইসলাম মাহিন প্রমুখ।
সভায় বক্তারা মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণরত যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়ে তারা বলেন, দুর্ঘটনাকে জাতির জন্য এক হৃদয়বিদারক ঘটনা হিসেবে অভিহিত করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তাঁরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আলোচনা সভা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনির আহমদ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে