editor
প্রকাশিত: 9:31 PM, February 5, 2024
প্রাননাশের হুমকীর কারণে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলী আশফাক অপু দেশত্যাগ করেছেন।। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নগরীর পূর্ব পীর মহল্লার প্রভাতী ৫০/সি-এর বাসিন্দা ও সিলেট ওসমানী বিমান বন্দর সড়কের অপু ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী শাহ আলী আশফাক অপু দীর্ঘদিন থেকে সততার সাথে ব্যবসা করে আসছেন। ফলে ব্যবসায় ব্যাপক সাফল্য অজন করেছেন এবং ব্যবসার এই সাফল্যই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা গ্রুপ তার প্রতিষ্ঠানে তেল সরবরাহ করে এবং ব্যবসার ধারাবাহিকতায় পদ্মা গ্রুপকে পেট্রোলের মূল্য বাবদ ৫০ লক্ষ টাকা পরিশোধ করেন। এঅবস্থায় গ্রাহকরা তার প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত তেলে ভেজাল থাকার অভিযোগ করেন। গ্রাহকের আস্থা ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে অপু একজন প্রকৌশলীর সহায়তার গ্রাহকদের অভিযোগ তদন্তের উদ্যোগ নেন। প্রকৌশলীর পরীক্ষায় গ্রাহকদের অভিযোগ সত্য প্রমাণিত হয়। দেখা যায় তেল সরবরাহকারী কোম্পানী পদ্মা গ্রুপ তাদের সরবরাহকৃত পেট্রোলের সাথে কেরোসিন মিশিয়ে পেট্রোল সরবরাহ করেছে। গ্রাহকদের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় নিম্নমানের পেট্রোল ফিরিয়ে নেওয়া ও ব্যবসায়ী অপু প্রদত্ত ৫০ লক্ষ টাকা ফেরত প্রদানের জন্যে পদ্মা কোম্পানিকে অনুরোধ করেন। কিন্তু কোম্পানি ভেজাল পেট্রোল ফেরত নিতে ও তার প্রদত্ত ৫০ লাখ টাকা ফেরত দিতে অসম্মতি জানায়।।
শাহ আলী আশফাক অপু জানান, আমি তখন বিষয়টি তদন্তের জন্য আমাদের পেট্রোলিয়াম ব্যবসায়ীদের সংস্থা পেট্রো বাংলা কাছে অভিযোগ করলে তারা তদন্তে গ্রাহকদের অভিযোগ সত্যতা নিশ্চিত করেন। তখন পদ্মা গ্রুপকে জানালে তারা অভিযোগের প্রতি কর্ণপাত না করে টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। তখন সমস্ত ফিলিং স্টেশনের মালিকরা সংহতি প্রকাশ করে পদ্মা গ্রুপ থেকে পেট্রোল ক্রয়ে অপারগতা প্রকাশ করে এবং পদ্মা কোম্পানিকে বয়কট করার সিদ্বান্ত গ্রহন করে। এতে কোম্পানি তাদের সুনাম বিনষ্ট ও ব্যবসার ক্ষতিগ্রস্ত হওয়ার দায়ভার আমার উপর ফেলে এবং আমাকে দেখে নেয়ার হুমকী প্রদান করে। এমনকি প্রশাসন ও ক্ষমতাসীন দলের দাপট খাটিয়ে ২০২৩ সালের ২৩ শে জুন আমার বাসভবনে আক্রমন করে আমাকে মারধর করে আহত করে। তখন আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করলে তারা তা গ্রহন করেন নি। তখন আমি সিলেটের বাইরে অবস্থান গ্রহন করলে সেখানে গুন্ডা প্রকৃতির লোকজন আমাকে খুজতে আসে এবং ফোনে প্রাননাশের হুমকী প্রদান করে। জীবন বাচানোর জন্য পরিবার পরিজন ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন