editor
প্রকাশিত: 12:20 PM, July 31, 2025
আশীষ দাশ গুপ্ত, লাখাই:: লাখাই উপজেলার বন্দর ইউনিয়নের ১নং ইউনিয়নের ডিসি রোডে হইতে এলাকায় বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছে লাখাই বাজারে ও ইউনিয়ন পরিষদে আসা স্বজনগ্রাম, রুহিতনসী, পূর্ব গ্রাম, চিকনপুর, মরণপুর, আমানুল্লাহপুর, কামালপুর শিবপুর ৮ গ্রামের প্রায় ২০ হাজার বাসিন্দা। রাস্তাটি দিয়ে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি দিয়ে যান চলাচলের অনুপযোগী হওয়ায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ পথ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে এ এলাকায় বসবাসরত হাজারো মানুষের মনে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা আনজব আলী জানান, ডিসি হইতে লাখাই ১ নং ইউনিয়ন পরিষদ ও বাঙ্গালপাড়া হাটি হয়ে লাখাই বাজার পর্যন্ত রাস্তাটির বাঙাল ভরাটি বিন্দার বাড়ি খালের সামনে ভাঙ্গন থাকায় প্রতিদিনই গাড়ি উল্টে যাচ্ছে । দীর্ঘ কয়েক বছর ধরে এ রাস্তায় কোনো সংস্কার কাজ হয়নি । যার কারণে রাস্তাটিতে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত ও রাস্তার দুই পাশের মাটি সরে যাওয়ায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে পানিতে ও বৃষ্টির পানিতে রাস্তার দুই দিকে ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয়। বর্তমানে সড়কটিতে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ এলাকায় কোমলমতি শিক্ষার্থীরা এ পথ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নানা দুর্ঘটনায় সম্মুখিন হচ্ছে। এ রাস্তা দিয়ে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কখনো কখনো মানুষ অসুস্থ হলে এ পথ দিয়ে যেতে বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনকি চাকরিজীবী, ব্যবসায়ী, পথচারীরা এ পথ দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষক রহিছ উদ্দিন বলেন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ভাঙ্গন থাকায় উল্টে খালে পড়ে যাই। আমরা এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার অবগত করেও কোনো সাড়া পাইনি।
স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নান্নু মিয়া বলেন ডিসি রোড হইতে টাউনশিপ বাঙ্গাপাড়াহাটি হয়ে লাখাই বাজার পর্যন্ত রাস্তাটি নাজুক অবস্থা। এ রাস্তাটি দিয়ে দিনের বেলায় চলতেই কষ্ট হয়। যখন রাতের ডিউটি হয় তখন এ রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রায় সময় গর্তে পড়ে গিয়ে আহত হই। আমরা চাই রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
আরাধন কর্মকার নামে এক ব্যবসায়ী জানান, এ রাস্তাটি খালের পাড় দিয়ে তৈরি হওয়ায় বৃষ্টির দিনে চলতে গিয়ে প্রায় সময় পা পিছলে খালে পড়ে যাই। তাছাড়া মালামাল বহন করতে কোনো পরিবহন চলতে পারে না। বাঙ্গালপাড়ে হাটি খালে আমার মালের গাড়ি উল্টে পড়ে গিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে। প্রতিদিন এই অনেক ব্যবসায়ের মালামাল ক্ষতি হচ্ছে। এ রাস্তাটি সংস্কারের কাজ করার দাবী জানাই।
লাখাই উপজেলা প্রকৌশলী মোঃ এহেতেশামুল হক জানান, এ রাস্তাটি সংস্কার করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি যদি বরাদ্দ আসে তাহলে আমরা কাজ করব।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন