editor
প্রকাশিত: 3:14 PM, July 31, 2025
সিলেটের শাহপরানে যুক্তরাজ্য ভিত্তিক মানব কল্যাণমূলক চ্যারিটি সংস্থা ইনসান এইড এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ১০০ জন মানুষের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০ জুলাই দুপুরে ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্ট্রাল অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসান এইড এর চেয়ারপার্সন হাফিজ মাওলানা ইউসুফ সালেহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনসান এইড’র পাবলিক রিলেশন সেক্রেটারি মজিদ খান, ইনসান এইড’র সদস্য রমজান আলী, মাসুদা সালেহ, আদনান তাকি সালেহ। উপস্থিত ছিলেন ইনসান এইড’র ওভারসিজ ডেভেলপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার নুর উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ১০০ জন মানুষের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে ইনসান এইড এর চেয়ারপার্সন হাফিজ মাওলানা ইউসুফ সালেহ বলেন,আর্ত মানবতা ও দেশ জাতির কল্যাণে প্রতিষ্ঠা লগ্ন থেকে সেবামূলক এই সংগঠন ইনসান এইড কাজ করে যাচ্ছে। বন্যা, মহামারী করোনা সহ যে কোন দুর্যোগে দরিদ্র, বঞ্চিত অসহায় মানুষের জন্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় এই সংগঠন। তারই ধারাবাহিকতায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মহতী এই আয়োজন।
তিনি বলেন, শুধু আর্থিকভাবে নয়, মানবিক ও ধর্মীয় মূল্যবোধের উন্নয়নের মাধ্যমে ইনসান এইড মানুষের জীবনকে পরিবর্তন করতে কাজ করে যা্েছ। তিনি উপস্থিত সবাইকে সঠিক ও সুন্দরভাবে ইসলাম পালন করার পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, প্রয়োজনে ইনসান এইড সম্পূর্ণ বিনামূল্যে নামাজ সহ ইসলামের সকল নিয়ম কানুন এবং দ্বীনি শিক্ষাদানের ব্যবস্থা করবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন