editor
প্রকাশিত: 5:54 PM, July 31, 2025
ডেস্ক রিপোর্ট:: এসএমপির জালালাবাদ থানার টুকের বাজার গৌরীপুর এলাকার মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় দেবর ও তার সহযোগীদের সন্ত্রাসী হামলায় একই পরিবারের নারী সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় গৌরিপুরের আলী আহমদের স্ত্রী রুজিনা বেগম জালালাবাদ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তরা হলেন- গৌরিপুরের আছাব উদ্দিনের ছেলে আকমল হোসেন, আকমল হোসেনের স্ত্রী লাকী বেগম, আলী হোসেনের স্ত্রী শিরিনা বেগম, মৃত রইছ মিয়ার ছেলে আছাব উদ্দিন সহ অজ্ঞাতনাম ২/৩ জন। গত ২৯ জুলাই ও ১৮ জানুয়ারী এসব হামলার ঘটনা ঘটে।
বাদী রুজিনা বেগমের অভিযোগ তার দেবর আসামী আকমল হোসেন ও আলী হোসেন দীর্ঘদিন ধরে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এতে পরিবারে সবসময়ই অশান্তি ও ভয়-আতঙ্ক লেগে থাকতো। উক্ত দুই মাদক ব্যবসায়ীকে এসব বেআইনী ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য রুজিনা বেগমের শাশুড়ী ও স্বামী বাধা নিষেধ প্রদান করেন। কিন্তু মাদক ব্যবসায়ী তাদের কথায় কর্নপাত না করে উল্টো তাদের ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকি প্রদান করতো। এসব বিষয় নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া বিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী আকমল হোসেন ও আলী হোসেন গত বছরের ২ অক্টোবর রুজিনা বেগমের শাশুড়ী অর্থাৎ তাদের আপন মাতা মরিয়ম বেগমকে মারধর করে কোমর ভেঙ্গে ফেলে। গুরুতর আহত অবস্থায় মরিয়ম বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে যাওয়ার প্রাক্কালে অভিযুক্তরা মরিয়ম বেগমকে বাড়ী নিয়ে যেতে বাধা প্রদান করেন ও হুমকি ধামকি প্রদান করে। এ অবস্থায় রুজিনা বেগমের এক ননদের বাজার গলিস্থ বাসায় মরিয়ম বেগমকে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় ২৮ মার্চ মরিয়ম বেগম মারা যান। মৃত্যুর পর মরিয়ম বেগমকে বাড়ীতে নিয়ে যেতে চাইলে অভিযুক্তরা বাধা প্রদান করে। পরে মরিয়ম বেগমের পিত্রালয় চরুগাঁও এলাকায় মরিয়ম বেগমের দাফন সম্পন্ন করা হয়।
মামলার এজাহারে রুজিনা বেগম আরো উল্লেখ করেন, তার শাশুড়ি মরিয়ম বেগম অসুস্থ থাকাকালে তার কাবিনে থাকা ২ শতক ভুমি অন্যের কাছে বায়নামা চুক্তি পত্রের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এনে মরিয়ম বেগমের চিকিৎসা করান। পরে রুজিনা বেগমের স্বামী ও দেবররা মিলে উক্ত টাকা পরিশোধ করে উক্ত ভূমি ফেরত আনেন। এ অবস্থায় অভিযুক্ত চারজন রুজিনা বেগমকে তার স্বামী ও ছেলে-মেয়েদের নিয়ে বাড়ী থেকে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োজ করে। তাছাড়া নানা হুমকি-ধামকি দিয়ে ভয়বীতি প্রদর্শন করে। এতে রুজিনা বেগমের স্বামী আলী আহমদ প্রতিবাদ করলে অভিযুক্তরা মিলে তাদের জোরপূর্বক বাড়ী থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। রুজিনা বেগম বাড়ী ছেড়ে না যাওয়ায় ১৮ জানুয়ারী অভিযুক্ত চার ব্যক্তি হাতুড়া দিয়ে রুজিনা বেগমের স্বামী আলী আহমদের দাঁত ভেঙ্গে ফেলে ও মারধর করে। তাছাড়া রুজিনা ও তার ননদ সোতলানাকে অমানবিক নির্যাতন করে।
অভিযুক্ত আকমল হোসেন মেশিন দিয়ে রুজিনা বেগমের চুল কেটে ফেলে। স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ জুলাই অভিযুক্তরা রুজিনা বেগমকে পরিবার সহ বের করে দেওয়ার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে তাদের বসতঘরে ঢুকে আলী আহমদ সহ অন্যান্যদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা জোরপূর্বক তাদের বসতঘর থেকে বের করে দিতে চায়। অন্যথায় প্রাণে হত্যার হুমকি প্রদান করে।
এসময় আহতদের চিৎকার শুনে আশ-পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ওসমানীয় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পর আহতরা সিলেট নগরীর স্টেডিয়ামস্থ সেনা ক্যাম্পে গিয়ে সাহায্য কামনা করেন। তখন সেনা ক্যাম্প থেকে থানায় অভিযোগ করার পরামর্শ প্রদান করা হয়। বর্তমানে অভিযুক্তরা আহত রুজিনা বেগমদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন