editor
প্রকাশিত: 10:25 AM, December 26, 2023
সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিক ইশতিয়াক জিন্দানী রিশাতকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলাম বাজার এলাকা থেকে তাকে সাদা পোশাকে কয়েকজন দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিশাত ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মল্লিকপুর গ্রামের রিয়াজ উদ্দিন ইসকার একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ইসলাম বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কার সমর্থনে বিশাল জনসভা করেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের কর্মী-সমর্থকেরা। পেশাগত দায়িত্ব পালনে সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক রিশাত। এ সময় রিশাত একটি চায়ের দোকানে চা খেতে যান। ব্যক্তিগত একটি কাজ সারতে দোকান থেকে বের হতেই একদল সাদা পোশাকের লোক রিশাতের মুখ চেপে ধরে একটি মাইক্রোবাসে নিয়ে যায় তাকে।
সাংবাদিক রিশাত জানান, আমি কোনো কিছ বুঝার আগেই একজন আমাকে নির্দেশ দিল, তুমি যদি বেশি নড়াচড়া কর, আমি গুলি করে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ি। কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরলো, আমি একটি বনে কুঁড়েঘরের পাশে গাড়িতে আমার হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেলাম। তখন সাদা পোশাক পরা এক ব্যক্তি আমার হাত-পা খুলে আমাকে পালিয়ে যেতে বলে। আমি রাস্তায় একজনকে মিনতি করে তার ফোন দিয়ে আমার বন্ধু সাকিবুলকে ফোন করি, সে আমাকে এসে নিয়ে যায়।
রিশাত আরও বলেন, আমাকে মণিপুর চা বাগান এলাকায় একটি কুঁড়েঘরে নিয়ে রাখা হয়েছিল। রাত আনুমানিক ১১টার দিকে আমি সেখান থেকে পালিয়ে আসি।
কে বা কারা সাংবাদিক রিশাতকে অপহরণের চেষ্টা করেছিল, তা জানতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান। তিনি বলেন, আমরা খবর পেয়েছি সাংবাদিক রিশাতকে ইসলাম বাজার এলাকা থেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অপহরণকারীরা সাদা পোশাকে থাকলেও তারা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ না। কে বা কারা রিশাতকে তুলে নিয়ে গেছে সেটা তদন্তে কাজ করছে পুলিশের একটি টীম।
তিনি আরও বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। জীবনের ঝুঁকি নিয়ে তারা সত্য তুলে ধরেন। পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে কিনা তা আমরা তদন্ত করে দেখবো। সাংবাদিক রিশাত এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি স্বাভাবিক হলে আমরা জিজ্ঞাসাবাদ করবো।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়