admin

প্রকাশিত: 3:09 PM, July 2, 2025

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

ফ্রি ডেন্টাল ক্যাম্পে খন্দকার মুক্তাদির

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৬০ লাখ পরিবারের জন্য হেলথ কার্ড চালু করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি শনিবার (২ আগস্ট) নগরীর দাড়িয়াপাড়ারস্থ রসময় মেমোরিয়াল স্কুলে সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, বিএনপির ক্ষমতা এলে কমপক্ষে ৬০ লক্ষ পরিবারকে হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা করছে। এই হেলথ কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এই হেলথ কার্ড প্রদানের মূল উদ্দেশ্য হল দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। চিকিৎসার জন্য নির্বাচিত পরিবারগুলো সরকারি হাসপাতালে ভর্তি হলে রোগের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে। এই কার্ড ব্যবহারকারী পরিবারগুলো সরকারি হাসপাতালে সকল ধরণের চিকিৎসা সুবিধা নিতে পারবে। এই হেলথ কার্ড প্রদানের ফলে দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা মনে করি।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাকের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান বলেন, মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিকল্পনা অনুসারে কাজ করছি আমরা। স্বাস্থ্য সেবা দেশের জনগণের অন্যতম মৌলিক অধিকার, সেই অনুসারে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ চলমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. শুয়াইব আহমদ, সহকারী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক।

শুরুতে আয়োজকদের মধ্যে থেকে স্বাগত বক্তব্যে রাখেন ডা. আনোয়ার সাদাত সাইরাস হাজারী, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইবনে জাহান তানভীর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক রাসেল মামুন ইবনে রাজ্জাক জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে ফ্রি দাঁত পরিস্কার, ছোট ও বড়দের দাঁত ফেলা এবং দাঁতের ফিলিং, বিনামূল্যে ঔষধ এবং টুথপেস্টু প্রদান হয়।

চিকিৎসা প্রদান করেন ডা. জিয়াউর রহমান, ডা. আব্দুল কাইয়ুম, ডা. খালেদ ইবনে আশরাফ, ডা. সুমাইয়া ইসলাম, ডা. তাসলিন রহমান, ডা. নিপা, ডা. রণি, ডা. কাবির, ডা. সুমি, ডা. মুহিব, ডা. রাকিব, ডা. আখি, ডা. সাদিক, ডা. উপমা, ডা. তুলি, ডা. জয়, ডা, অরুণ, ডা. রুহিত সহ ঢাকা ও সিলেটের প্রায় ৫২জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করবেন।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ নুরুল মুত্তাকিন, গোলাম মাহমুদ চৌধুরী রুস্তম, যুগ্ম সম্পাদক মাসুক মিয়া, আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, মহিলা নেত্রী স্বাফিয়া খাতুন মনি, মোখলিসুর রহমান, বীরেশ মল্লিক, মলয় লালধর, সুমন আহমদ, সাইদুল কুমকুম, যুবদল নেতা ফখর আহমেদ, কালীপদ, রাহী আহমদ, সুমন আহমেদ, সাব উদ্দিন সাবু, নাসির তাফাদার, জুয়েল আহমেদ, তামিজ মিয়া, কামাল আহমেদ, কামরুল হাসান সাগর, মিজান আহমদ, তারেক আহমেদ, আব্দুল্লাহ আল মাসুদ, আবেদ আলী, অরূপ ঘোষ, শুকুর আহমদ ইমরান, আহমেদ, শিপন আহমেদ, জুনেদ আহমেদ, হারুন মিয়া, খুর্শেদ আলম, সায়েম আহমেদ অপু, রাজন, রহিম, ফাহাদ, তৌসিফ, ফারদিন, মিনহাজ, জাওয়াদ, তারেক, জুয়েল, সাগর, রিপু মাসুদ আহমদ, অপু প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তোফায়েল আহমেদ ও গীতা পাঠ করেছেন ডোনা। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করে বাংলাদেশ স্কাউট ও বিএনসিসি টিম।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন