editor
প্রকাশিত: 9:43 PM, August 2, 2025
রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির নতুন সদস্য অভিষেক অনুষ্ঠান গত ১ আগস্ট রাতে নগরীর নিউ হোটেল গ্র্যান্ড ভিউতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল-এর পিডিজি আতাউর রহমান পীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ ডাঃ মোঃ দিদার চৌধুরী।
অনুষ্ঠানে ক্লাবের নবনিযুক্ত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের স্বাগত জানিয়ে বিভিন্ন বক্তারা সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় নতুন সদস্য- ওলীউর রহমান, এডভোকেট ফয়জুল হক রানা, খিজির আহমদ, মোহাম্মদ জালাল ও মোহাম্মদ ঈসা তালুকদার রোটারি ক্লাবের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান মোঃ সইফুল আলম, রোটারিয়ান সাঈদ গোলাম রহমান, রোটারিয়ান ওহিদুর রহমান ওহিদ, রোটারিয়ান মোঃ তুফায়েল আহমেদ, রোটারিয়ান মোঃ নজমুল ইসলাম, রোটারিয়ান আব্দুল জালিল মল্লিক, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুহেল মাহমুদ চৌধুরী, রোটারিয়ান নিধু ভূষণ দাশ, রোটারিয়ান আব্দুর রশিদ, রোটারিয়ান অ্যাডভোকেট মোঃ সোহেল মিয়া, রোটারিয়ান সালাহ উদ্দিন আজিজ ও রোটারিয়ান রতন দেব।
বক্তারা বলেন, রোটারি ক্লাব সবসময় সমাজের উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও বেগবান হবে। তারা রোটারির মানবিক মূল্যবোধ ও সেবার অঙ্গীকারকে নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি পিডিজি আতাউর রহমান পীর তার বক্তব্যে রোটারির বিশ্বব্যাপী কার্যক্রম তুলে ধরেন। তিনি নতুন সদস্যদের উদ্দেশ্যে বলেন, “রোটারি হলো মানবতার সেবার জন্য একটি অঙ্গীকার। প্রত্যেক সদস্যের আন্তরিক প্রচেষ্টায় সমাজের উন্নয়ন সম্ভব।” বিশেষ অতিথি ডা. মো. দিদার চৌধুরীও নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সমাজের কল্যাণে কাজ করার জন্য অনুপ্রাণিত করেন।
শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে এগিয়ে নিতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন