editor

প্রকাশিত: 6:49 PM, August 3, 2025

শিক্ষার্থীদের মধ্যে সিরাজুল ইসলাম কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মধ্যে সিরাজুল ইসলাম কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমার জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় এর পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ সিরাজুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক অত্র বিদ্যালয়ের অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ প্রদান এবং ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ৩ আগষ্ট রবিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়াস্থ জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বিধান রঞ্জন ধরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক তমাল কান্তি দেব। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাবেক সভাপতি ও সাবেক শিক্ষক মোঃ আসাদ খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহমদ শমশের সিরাজ সুহেল, এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুল কাইউম খান। এছাড়াও শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহের আহমদ।

অনুষ্ঠানে আলহাজ্ব ডাঃ মোঃ সিরাজুল ইসলাম ফাউন্ডেশন পক্ষ থেকে ৩য় বারের মত বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

আলহাজ্ব সিরাজুল ইসলামের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার আলোয় এলাকাকে আলোকিত করতে মরহুম আলহাজ্ব ডাঃ মোঃ সিরাজুল ইসলাম তাঁর পিতা ও চাচার নামে জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাঁদের আদর্শ লালন করে পরিবারের সদস্যবৃন্দ শিক্ষাক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় কাজ।

বক্তারা বলেন, শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী হয়ে এগিয়ে যাবে। বক্তারা বলেন,মেধাবী ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপাড়ায় আরো এগিয়ে নিতে এই শিক্ষানুরাগী পরিবারের মত শিক্ষার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন