editor
প্রকাশিত: 10:03 PM, August 3, 2025
রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ ইং উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান পালন করা হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ওয়েলফেয়ার সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক, সিলেটের আয়োজনে
প্রবাসীদের অবদান ও দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) জনাব পদ্মাসন সিংহ। অনুষ্ঠানের শুরুতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সিলেট এর সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব জুলাই অভ্যুত্থানে প্রবাসী ভাই বোনদের সরাসরি সমর্থন, রেমিট্যান্স শাটডাউন এবং সরকার পতনে গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি রেমিট্যান্স শুধু প্রবাসী পরিবারের জীবনমান উন্নত করেনা, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন। তাছাড়া প্রবাসী কর্মীদের নিরাপদ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং প্রবাসী সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারী উদ্যোগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সিলেট জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিন জন প্রবাসীর পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় ।
অনুষ্ঠানের একপর্যায়ে উন্মুক্ত আলোচনায় প্রবাস ফেরত কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা করা হয়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়